মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রকাশিত সংবাদের প্রতিবাদ কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীর যুক্তরাষ্ট্রে দাফন গুরুতর ৩৮ জন ওসমানীতে - নবীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-শিশুসহ আহত শতাধিক বাহুবলে প্রশাসনিক সভায় এমপির স্ত্রী, ইউএনও-এসিল্যান্ড বদলি ঢাকায় মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী জকিগঞ্জে শহিদ ওয়াসিম ব্রিগেডের কসকনকপুর ইউনিয়ন কমিটি গঠন একই ঘটনায় দুটি করে মামলা - শেখ হাসিনা-কাদেরসহ ৪৯৪ জনের অব্যাহতি চেয়ে সুপারিশ নুরুল ইসলামকে চিফ হুইপ করে ছয় হুইপ নিযুক্ত করলেন রাষ্ট্রপতি সংবাদ সম্মেলন - সিলেটে ভুয়া অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে রেনু বেগমের বিশ্বনাথে ইমাম–মোয়াজ্জিনদের সম্মাননা ও সম্মানী প্রদান
advertisement
সিলেট বিভাগ

বালাগঞ্জে 'আত-তাকওয়া' প্রকল্প ,পরিদর্শনে প্রবীণ কমিউনিটি নেতা শাহনূর চৌধুরী

বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের মুক্তারপুর (রুকনপুর) এলাকায় রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের উদ্যোগে নির্মিতব্য ‘আত-তাকওয়া’ প্রকল্প পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবীণ কমিউনিটি নেতা, স্কটল্যান্ড প্রবাসী এডভোকেট শাহনূর চৌধুরী।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে প্রকল্প এলাকা পরিদর্শনকালে শাহনূর চৌধুরী বলেন, "যারা মানবকল্যাণে কাজ করেন, তাঁদের সুকর্ম চিরকাল সমাজে বেঁচে থাকে। যুক্তরাজ্য প্রবাসী আলী আহমদ নেছাওর এবং তাঁর পরিবারের এই মহৎ উদ্যোগ নিঃসন্দেহে ইতিহাসে অমর হয়ে থাকবে। তাদের এই মানবসেবামূলক কাজ সমাজের জন্য এক উজ্জ্বল উদাহরণ। অনেকের সম্পদ থাকলেও ত্যাগের মানসিকতা থাকে না। আমি সাধ্য অনুযায়ী সহযোগিতা করবো এবং সবাইকে এই মহতী উদ্যোগে সহায়তার আহ্বান জানাই।”

পরিদর্শনকালে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দয়ামীর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও লেখক আব্দুল হাই মোশাহিদ, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমান, প্রবীণ মুরব্বী আনছার আলী, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, বর্তমান সহসভাপতি শাহ মো. হেলাল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এমএ কাদির প্রমুখ।

অতিথিরা প্রকল্পের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন। তাঁরা বলেন, ‘আত-তাকওয়া’ প্রকল্প শুধু একটি অবকাঠামো নয়, এটি সমাজের জন্য এক আলোকবর্তিকা, যা এতিম, অসহায় এবং প্রবীণদের জন্য আশীর্বাদ হয়ে উঠবে। এই মহৎ উদ্যোগ নি.সন্দেহে সমাজের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করবে। 

উল্লেখ্য, ‘আত-তাকওয়া’ প্রকল্পটি রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের চেয়ারম্যান আলী আহমদ নেছাওর এবং তাঁর পরিবারের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে। ১২০ শতক জমিতে নির্মিতব্য এই প্রকল্পে থাকবে এতিমখানা, হাফিজিয়া নূরানী মাদ্রাসা, স্বাস্থ্যকেন্দ্র, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও বৃদ্ধাশ্রম।

ইতোমধ্যে প্রকল্প এলাকার রাস্তা, মাটি ভরাট, বিদ্যুৎ লাইন স্থাপন, বৃক্ষরোপণ এবং বাউন্ডারি নির্মাণের কাজ শেষ হয়েছে। 
প্রকল্পটি বাস্তবায়িত হলে শুধু স্থানীয় অঞ্চলে নয়, জাতীয় পর্যায়েও কল্যাণ বয়ে আনবে বলে আশা করা হচ্ছে।

এই সম্পর্কিত আরো

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীর যুক্তরাষ্ট্রে দাফন

গুরুতর ৩৮ জন ওসমানীতে নবীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-শিশুসহ আহত শতাধিক

বাহুবলে প্রশাসনিক সভায় এমপির স্ত্রী, ইউএনও-এসিল্যান্ড বদলি

ঢাকায় মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জকিগঞ্জে শহিদ ওয়াসিম ব্রিগেডের কসকনকপুর ইউনিয়ন কমিটি গঠন

একই ঘটনায় দুটি করে মামলা শেখ হাসিনা-কাদেরসহ ৪৯৪ জনের অব্যাহতি চেয়ে সুপারিশ

নুরুল ইসলামকে চিফ হুইপ করে ছয় হুইপ নিযুক্ত করলেন রাষ্ট্রপতি

সংবাদ সম্মেলন সিলেটে ভুয়া অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে রেনু বেগমের

বিশ্বনাথে ইমাম–মোয়াজ্জিনদের সম্মাননা ও সম্মানী প্রদান