মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রকাশিত সংবাদের প্রতিবাদ কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীর যুক্তরাষ্ট্রে দাফন গুরুতর ৩৮ জন ওসমানীতে - নবীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-শিশুসহ আহত শতাধিক বাহুবলে প্রশাসনিক সভায় এমপির স্ত্রী, ইউএনও-এসিল্যান্ড বদলি ঢাকায় মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী জকিগঞ্জে শহিদ ওয়াসিম ব্রিগেডের কসকনকপুর ইউনিয়ন কমিটি গঠন একই ঘটনায় দুটি করে মামলা - শেখ হাসিনা-কাদেরসহ ৪৯৪ জনের অব্যাহতি চেয়ে সুপারিশ নুরুল ইসলামকে চিফ হুইপ করে ছয় হুইপ নিযুক্ত করলেন রাষ্ট্রপতি সংবাদ সম্মেলন - সিলেটে ভুয়া অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে রেনু বেগমের বিশ্বনাথে ইমাম–মোয়াজ্জিনদের সম্মাননা ও সম্মানী প্রদান
advertisement
সিলেট বিভাগ

দোয়ারাবাজার সীমান্তে খাস জমি দখলের হিড়িক, গড়ে উঠছে অবৈধ স্থাপনা


বিগত সরকার পতনের পর থেকে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সীমান্তসহ বিভিন্ন এলাকায় খাস জমি দখলের হিড়িক পড়েছে। স্থানীয় প্রশাসনের নজরদারি না থাকায় বেপরোয়া হয়ে উঠেছে একশ্রেণির ভূমি খেকো সিন্ডিকেট। এতে বেহাত হচ্ছে মূল্যবান সরকারি খাস ভূমি।   

অনুসন্ধানে জানা গেছে, উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা-হকনগর শহীদ স্মৃতিসৌধ পর্যটন এলাকা ও হকনগর বাজারে সরকারি ভূমি দখল করে দেদারসে গড়ে তোলা হচ্ছে বহুতল দালান কোঠা ও স্থাপনা। এ ছাড়াও বোগলাবাজার, বাংলাবাজার, সুরমা ইউনিয়নের মহব্বতপুর বাজারে নদী দখল করে খাস জমির ওপর গড়ে উঠছে অসংখ্য স্থাপনা। 

সরজমিন গিয়ে দেখা গেছে, উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা-হকনগর শহীদ স্মৃতিসৌধ এলাকা ও হকনগর বাজারে সরকারি জমি দখল করে গড়ে তোলা হচ্ছে বহুতল ভবনসহ বসত বাড়িঘর। সীমান্ত এলাকাজুড়ে  প্রভাবশালী ভূমি খেকোরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। তাদের ছত্রছায়ায় দিনের পর দিন উপজেলার অন্যতম পর্যটন এলাকা শহীদ স্মৃতিসৌধের সরকারি খাস ভূমি এভাবেই বেহাত হচ্ছে। দেখাগেছে, একটি সংঘবদ্ধ চক্র শহদী স্মৃতিসৌধ এলাকার খাস ভূমি দখল করে বেচা কেনা করে আসছে। ওই এলাকায় পাকা বসত বাড়ি তৈরি করছে আমির হোসেন ও নুরুজ্জামান। একইভাবে হকনগর বাজারে নুরুল হক সরকারি খাস ভূমি দখল করে গড়ে তুলছেন দালানকোঠা। তারা জানিয়েছেন, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে দখল ক্রয় করেই বাড়ি ও স্থাপনা নির্মাণ করা হচ্ছে। 

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেছেন, উপজেলা ভূমি অফিসের একশ্রেণির অসাধু কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশে সীমান্ত এলাকায় দেদারসে খাস ভূমি দখল করছে ভূমিখেকোরা।যেন দেখার কেউ নেই। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার তনু বলেছেন, সরকারি ভূমি দখলের বিষয়টি আমার জানা নেই, এরকম হয়ে থাকলে তা উদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। 

জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত সিংহ বলেছেন, খাস ভূমি দখল উচ্ছেদ করার বিষয়ে জানলাম, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সম্পর্কিত আরো

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীর যুক্তরাষ্ট্রে দাফন

গুরুতর ৩৮ জন ওসমানীতে নবীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-শিশুসহ আহত শতাধিক

বাহুবলে প্রশাসনিক সভায় এমপির স্ত্রী, ইউএনও-এসিল্যান্ড বদলি

ঢাকায় মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জকিগঞ্জে শহিদ ওয়াসিম ব্রিগেডের কসকনকপুর ইউনিয়ন কমিটি গঠন

একই ঘটনায় দুটি করে মামলা শেখ হাসিনা-কাদেরসহ ৪৯৪ জনের অব্যাহতি চেয়ে সুপারিশ

নুরুল ইসলামকে চিফ হুইপ করে ছয় হুইপ নিযুক্ত করলেন রাষ্ট্রপতি

সংবাদ সম্মেলন সিলেটে ভুয়া অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে রেনু বেগমের

বিশ্বনাথে ইমাম–মোয়াজ্জিনদের সম্মাননা ও সম্মানী প্রদান