মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রকাশিত সংবাদের প্রতিবাদ কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীর যুক্তরাষ্ট্রে দাফন গুরুতর ৩৮ জন ওসমানীতে - নবীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-শিশুসহ আহত শতাধিক বাহুবলে প্রশাসনিক সভায় এমপির স্ত্রী, ইউএনও-এসিল্যান্ড বদলি ঢাকায় মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী জকিগঞ্জে শহিদ ওয়াসিম ব্রিগেডের কসকনকপুর ইউনিয়ন কমিটি গঠন একই ঘটনায় দুটি করে মামলা - শেখ হাসিনা-কাদেরসহ ৪৯৪ জনের অব্যাহতি চেয়ে সুপারিশ নুরুল ইসলামকে চিফ হুইপ করে ছয় হুইপ নিযুক্ত করলেন রাষ্ট্রপতি সংবাদ সম্মেলন - সিলেটে ভুয়া অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে রেনু বেগমের বিশ্বনাথে ইমাম–মোয়াজ্জিনদের সম্মাননা ও সম্মানী প্রদান
advertisement
সিলেট বিভাগ

ছাতকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ

স্বৈরাচার পালালে ফিরে আসার নজির কোথাও নেই

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশ থেকে কোন স্বৈরাচার পালালে ফিরে আসার নজির কোথাও নেই। যারা পালিয়েছে তাদের বিচার করতে হবে। আওয়ামী লীগের লুটপাট, হত্যা-গুম, নির্যাতনের বিচার হতে হবে। ২০১৪ সালের বিনা ভোটের নির্বাচন, ২০১৮ সালের রাতের ভোটের নির্বাচন ও ২০২৪ সালের ডামি প্রার্থীর নির্বাচনসহ দেশের উপজেলা, পৌর ও প্রশ্নবিদ্ধ সিটি নির্বাচনের কারিগর আওয়ামী দুঃশাসনের বিচার এদেশে হবেই। এসবের বিচার না হলে জুলাই আগষ্টের আন্দোলনে শহীদদের রক্তের সাথে বেঈমানী করা হবে।

তিনি আরো বলেন, সুনামগঞ্জে বিএনপির নেতা-কর্মীরা কোন আন্দোলনে কখনো পিছপা হয়নি। বিএনপি বা অঙ্গ সংগঠনের সকল কমিটিতে ত্যাগীরাই স্থান পাবে। বিভিন্ন কমিটিতে মিছিলের পেছনে থাকা কর্মীদেরও মূল্যায়ন করা হবে। 

তিনি সোমবার বিকেলে ছাতক পাবলিক খেলার মাঠ (মন্টু বাবুর মাঠে) ছাতক উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুনামগঞ্জ জেলা বিএনপি আহবায়ক, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জিকে গৌছ, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ সিদ্দিকী, বিএনপির কেন্দ্রীয় সদস্য ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান।

বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শামসুল হক নমু, ফারুক আহমদ, আবদুর রহমান,  নজরুল ইসলাম, আবদুল বারী, সাবেক উপদেষ্টা ফজলুল করিম বকুল, সাবেক সহ সভাপতি শফিকুল আলম মতি, সাবেক যুগ্ম সম্পাদক আবু হুরায়রা সুরত, জেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামছুর রহমান সামছু, সাবেক পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ছায়াদুজ্জামান, সাবেক স্থানীয় সরকার বিষয়ক সহ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, সাবেক প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক সামসুর রহমান বাবুল, পৌর যুবদলের সাবেক আহবায়ক শহিদুর রহমান সোহেল, জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান এমরান, আবু সুফিয়ান, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুল, ফরিদ উদ্দিন আহমেদ, সাবেক সদস্য জসীম উদ্দিন সালমান, কয়েছ আহমদ, আফতাব আলী প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, মাওলানা মাসুম বিল্লাহ। সভায় উপজেলা জাসাসের পরিবেশনায় জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়।

এই সম্পর্কিত আরো

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীর যুক্তরাষ্ট্রে দাফন

গুরুতর ৩৮ জন ওসমানীতে নবীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-শিশুসহ আহত শতাধিক

বাহুবলে প্রশাসনিক সভায় এমপির স্ত্রী, ইউএনও-এসিল্যান্ড বদলি

ঢাকায় মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জকিগঞ্জে শহিদ ওয়াসিম ব্রিগেডের কসকনকপুর ইউনিয়ন কমিটি গঠন

একই ঘটনায় দুটি করে মামলা শেখ হাসিনা-কাদেরসহ ৪৯৪ জনের অব্যাহতি চেয়ে সুপারিশ

নুরুল ইসলামকে চিফ হুইপ করে ছয় হুইপ নিযুক্ত করলেন রাষ্ট্রপতি

সংবাদ সম্মেলন সিলেটে ভুয়া অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে রেনু বেগমের

বিশ্বনাথে ইমাম–মোয়াজ্জিনদের সম্মাননা ও সম্মানী প্রদান