মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রকাশিত সংবাদের প্রতিবাদ কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীর যুক্তরাষ্ট্রে দাফন গুরুতর ৩৮ জন ওসমানীতে - নবীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-শিশুসহ আহত শতাধিক বাহুবলে প্রশাসনিক সভায় এমপির স্ত্রী, ইউএনও-এসিল্যান্ড বদলি ঢাকায় মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী জকিগঞ্জে শহিদ ওয়াসিম ব্রিগেডের কসকনকপুর ইউনিয়ন কমিটি গঠন একই ঘটনায় দুটি করে মামলা - শেখ হাসিনা-কাদেরসহ ৪৯৪ জনের অব্যাহতি চেয়ে সুপারিশ নুরুল ইসলামকে চিফ হুইপ করে ছয় হুইপ নিযুক্ত করলেন রাষ্ট্রপতি সংবাদ সম্মেলন - সিলেটে ভুয়া অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে রেনু বেগমের বিশ্বনাথে ইমাম–মোয়াজ্জিনদের সম্মাননা ও সম্মানী প্রদান
advertisement
সিলেট বিভাগ

সিলেটে সীমান্তে প্রায় দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সিলেট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে দেড় কোটি টাকার টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে। মঙ্গলবার ও বুধবার (১৮ ডিসেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় চিনি, গরু, মদ ও বিয়ারসহ ভারতীয় চোরাই পণ্য জব্দ পণ্য জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।


বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জের বাংলাবাজার, সোনালীচেলা, মিনাটিলা, দমদমিয়া, সোনারহাট, উমা, তামাবিল, প্রতাপপুর, নোয়াকোট, সংগ্রাম, লবিয়া, কালাইরাগ, বিছনাকান্দি, কালাসাদেক এবং পান্থুমাই এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল ভারতীয় সানগ্লাস, প্রসাধনী, চিনি, গরু, গরুর মাংস, শাড়ী, কম্বল, ওষুধ, কমলা, মদ, বিয়ার, বিড়ি এবং বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, শিং মাছ, চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল ও নৌকা জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২৮ লাখ ৪৫ হাজার ৪৬০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান চালিয়ে ১ কোটি ২৮ লাখ ৪৫ হাজার ৪৬০ টাকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে। জব্দ চোরাচালানী মালামালের ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সম্পর্কিত আরো

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীর যুক্তরাষ্ট্রে দাফন

গুরুতর ৩৮ জন ওসমানীতে নবীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-শিশুসহ আহত শতাধিক

বাহুবলে প্রশাসনিক সভায় এমপির স্ত্রী, ইউএনও-এসিল্যান্ড বদলি

ঢাকায় মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জকিগঞ্জে শহিদ ওয়াসিম ব্রিগেডের কসকনকপুর ইউনিয়ন কমিটি গঠন

একই ঘটনায় দুটি করে মামলা শেখ হাসিনা-কাদেরসহ ৪৯৪ জনের অব্যাহতি চেয়ে সুপারিশ

নুরুল ইসলামকে চিফ হুইপ করে ছয় হুইপ নিযুক্ত করলেন রাষ্ট্রপতি

সংবাদ সম্মেলন সিলেটে ভুয়া অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে রেনু বেগমের

বিশ্বনাথে ইমাম–মোয়াজ্জিনদের সম্মাননা ও সম্মানী প্রদান