রবিবার, ২২ মার্চ ২০২৬
রবিবার, ২২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
তারেক রহমান বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছেন সিলেটেও ব্যাপক উন্নয়ন হবে : হুমায়ুন করিব ভারতীয় আদালতে যা বললেন হাদি হত্যার প্রধান আসামি অভিযুক্ত কে? প্রশ্ন রেখে ওসির পোস্টে বিতর্ক তুঙ্গে, সিলেটজুড়ে তুলপাড় হাদি হত্যার প্রধান দুই আসামি পশ্চিমবঙ্গের বিশেষ আদালতে কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে প্রাণহানিতে কৃষিমন্ত্রীর শোক তীব্র যানজট, পায়ে হেঁটে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ঢল সাংবাদিক আখতারুজ্জামানের ইন্তেকালে গোলাপগঞ্জ প্রেসক্লাবের শোক সামরিক সক্ষমতার নতুন চমক - ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় - উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় প্রশাসনের সহযোগীতায় প্রায় ১৫ বছর পর জায়গা ফিরে পেলো দিলদারপুর চা-বাগান

কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দিলদারপুর শাহী ঈদগাহ'র পূর্ব পাশের সরকারি ১ নং খতিয়ানের টিলা ও সমতল রকমের ৮৭ শতক জায়গা উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (২০ মে) বিকালে সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেনের উপস্থিতিতে জায়গাটি উদ্ধারপূর্বক সরকারি সাইনবোর্ড টানানো হয়। 

জানা যায়, এইচআরসি গ্রুপের মালিকানাধীন দিলদারপুর চা-বাগানের লিজভুক্ত ১ নং খতিয়ানে ১০৫৫, ১০৫৪ দাগে প্রায় ৩ একর টিলা ও সমতল রকমের ভূমি জবরদখল করে রেখেছিলেন দিলদারপুর এলাকার হোসেন রাজা গংরা। গত ১৫ বছর বাগান কর্তৃপক্ষ চেষ্টা করেও দলীয় প্রভাবের কারনে জায়গাটি উদ্ধার করতে পারে নি। 

২০১৫ সালে জায়গাটি উদ্ধার করতে গেলে বাগানের একজন সহকারী ব্যবস্থাপককে মারধর করে হোসেন রাজা গংরা। এরপরও বাগান কর্তৃপক্ষ নানাভাবে চেষ্টা করে জায়গাটি নিজেদের দখলে নিতে পারেনি। 

সম্প্রতি বাগান ব্যবস্থাপক এমদাদ হোসেন কুলাউড়া সহকারী কমিশনার (ভূমি) বরাবর জায়গাটি উদ্ধারের আবেদন করলে মঙ্গলবার সরেজমিনে পরিদর্শন করেন এসিল্যান্ড। এসময় জবরদখলের সত্যতা পাওয়ায় জায়গাটি উদ্ধার করে বাগান কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়। এর ফলে প্রায় ১৫ বছর পর জায়গাটা ফিরে পেল দিলদারপুর চা-বাগান কর্তৃপক্ষ।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন জানান, সরকারি ১নং খতিয়ানের প্রায় ৮৭ শতক ভূমি উদ্ধার করা হয়েছে। যেটি দিলদারপুর চা-বাগান কর্তৃপক্ষের লিজ ভুক্ত ছিলো।

এই সম্পর্কিত আরো

তারেক রহমান বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছেন সিলেটেও ব্যাপক উন্নয়ন হবে : হুমায়ুন করিব

ভারতীয় আদালতে যা বললেন হাদি হত্যার প্রধান আসামি

অভিযুক্ত কে? প্রশ্ন রেখে ওসির পোস্টে বিতর্ক তুঙ্গে, সিলেটজুড়ে তুলপাড়

হাদি হত্যার প্রধান দুই আসামি পশ্চিমবঙ্গের বিশেষ আদালতে

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে প্রাণহানিতে কৃষিমন্ত্রীর শোক

তীব্র যানজট, পায়ে হেঁটে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ঢল

সাংবাদিক আখতারুজ্জামানের ইন্তেকালে গোলাপগঞ্জ প্রেসক্লাবের শোক

সামরিক সক্ষমতার নতুন চমক ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন

বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন