মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রকাশিত সংবাদের প্রতিবাদ কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীর যুক্তরাষ্ট্রে দাফন গুরুতর ৩৮ জন ওসমানীতে - নবীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-শিশুসহ আহত শতাধিক বাহুবলে প্রশাসনিক সভায় এমপির স্ত্রী, ইউএনও-এসিল্যান্ড বদলি ঢাকায় মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী জকিগঞ্জে শহিদ ওয়াসিম ব্রিগেডের কসকনকপুর ইউনিয়ন কমিটি গঠন একই ঘটনায় দুটি করে মামলা - শেখ হাসিনা-কাদেরসহ ৪৯৪ জনের অব্যাহতি চেয়ে সুপারিশ নুরুল ইসলামকে চিফ হুইপ করে ছয় হুইপ নিযুক্ত করলেন রাষ্ট্রপতি সংবাদ সম্মেলন - সিলেটে ভুয়া অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে রেনু বেগমের বিশ্বনাথে ইমাম–মোয়াজ্জিনদের সম্মাননা ও সম্মানী প্রদান
advertisement
সিলেট বিভাগ

জগন্নাথপুরে প্রশাসনের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

সুনামগঞ্জের জগন্নাথপুরে অবৈধ ভাবে সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ প্রশাসনের অভিযানে উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে  উপজেলার রানীগঞ্জ বাজারে ফেরী ঘাটে কুশিয়ারা নদীর পাড়ে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।


ভূমি অফিস সূত্রে জানা যায়, জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজার ফেরীঘাটে ওই এলাকার প্রভাবশালী বাগময়না গ্রামের কয়েছ মিয়া সহ কিছু লোক কুশিয়ারা নদীর তীরবর্তী সরকারি জায়গা অবৈধ ভাবে দখল করে দোকান ঘর নির্মাণ করেন। নির্মাণ কাজ বন্ধ করতে রোববার দুপুরে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা সা-আধ এর নেতৃত্বে ভূমি কর্মকর্তারা এসে সরকারি জায়গায় নির্মাণ কাজ বন্ধ করতে আদেশ দেন। সরকারি আদেশ অমান্য করে দখলদাররা স্থাপনা নির্মাণ কাজ চালিয়ে যায়। 


স্থানীয়রা জানান, রানীগঞ্জ বাজার ফেরীঘাটে কুশিয়ারা নদী থেকে ভেসে উঠা চরে। শুক্রবার সকালে স্থানীয় প্রভাবশালী কিছু লোক অবৈধভাবে দখল করে দোকান নির্মাণে কাজ শুরু করে। পরে স্থানীয় বাজার ব্যবসায়ী তাদের কাজ বন্ধ করতে বললে তাদের উপর ক্ষিপ্ত হয়ে উঠে। পরে স্থানীয় প্রশাসন বার বার বলার পরও তারা কাজ চালিয়ে যায়। 


অভিযানের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা সা-আধ বলেন, কুশিয়ারা নদীর পাড়ে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা হয়েছিল। আজ আমরা স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দিয়েছি।

এই সম্পর্কিত আরো

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীর যুক্তরাষ্ট্রে দাফন

গুরুতর ৩৮ জন ওসমানীতে নবীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-শিশুসহ আহত শতাধিক

বাহুবলে প্রশাসনিক সভায় এমপির স্ত্রী, ইউএনও-এসিল্যান্ড বদলি

ঢাকায় মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জকিগঞ্জে শহিদ ওয়াসিম ব্রিগেডের কসকনকপুর ইউনিয়ন কমিটি গঠন

একই ঘটনায় দুটি করে মামলা শেখ হাসিনা-কাদেরসহ ৪৯৪ জনের অব্যাহতি চেয়ে সুপারিশ

নুরুল ইসলামকে চিফ হুইপ করে ছয় হুইপ নিযুক্ত করলেন রাষ্ট্রপতি

সংবাদ সম্মেলন সিলেটে ভুয়া অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে রেনু বেগমের

বিশ্বনাথে ইমাম–মোয়াজ্জিনদের সম্মাননা ও সম্মানী প্রদান