মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রকাশিত সংবাদের প্রতিবাদ কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীর যুক্তরাষ্ট্রে দাফন গুরুতর ৩৮ জন ওসমানীতে - নবীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-শিশুসহ আহত শতাধিক বাহুবলে প্রশাসনিক সভায় এমপির স্ত্রী, ইউএনও-এসিল্যান্ড বদলি ঢাকায় মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী জকিগঞ্জে শহিদ ওয়াসিম ব্রিগেডের কসকনকপুর ইউনিয়ন কমিটি গঠন একই ঘটনায় দুটি করে মামলা - শেখ হাসিনা-কাদেরসহ ৪৯৪ জনের অব্যাহতি চেয়ে সুপারিশ নুরুল ইসলামকে চিফ হুইপ করে ছয় হুইপ নিযুক্ত করলেন রাষ্ট্রপতি সংবাদ সম্মেলন - সিলেটে ভুয়া অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে রেনু বেগমের বিশ্বনাথে ইমাম–মোয়াজ্জিনদের সম্মাননা ও সম্মানী প্রদান
advertisement
সিলেট বিভাগ

বালাগঞ্জে শাহ আকিবুন নূর চৌধুরী বৃত্তি বিতরণ সম্পন্ন

সিলেটের বালাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজে শাহ আকিবুন নূর চৌধুরী স্মৃতি বৃত্তি বিতরণ সম্পন্ন হয়েছে।

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষক, স্কটল্যান্ড প্রবাসী শাহনূর চৌধুরীর ছোটভাই অষ্ট্রেলিয়া প্রবাসী প্রয়াত শাহ আকিবুন নূর চৌধুরী স্মরণে এই বৃত্তিপ্রদান করা হয়। 

এ উপলক্ষে মঙ্গলবার ( ১৭ডিসেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তরুন ব্যাংকার, অস্ট্রেলিয়া প্রবাসী ও প্রয়াত শাহ আকিবুন নূর চৌধুরীর একমাত্র পুত্র শাহ আলিফ চৌধুরী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও প্রবীন সংগঠক স্কটল্যান্ড প্রবাসী শাহনূর চৌধুরী।
বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. খলিলুর রহমান। প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক রিপন বর্মণের পরিচালনায় অনুষ্ঠানে- উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন সহকারি প্রধান শিক্ষক জেসমিন বেগম, গভর্ণিং বডির সদস্য মো. বাবরু মিয়া মেম্বার, আব্দুল হাকিম লাভলু, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি শাহ মো. হেলাল, অভিভাবক রকিব মিয়া, বৃত্তিপ্রবর্তক পরিবারের সদস্য দূর্জয় চৌধুরীসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ। 

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, ৬ষ্ট শ্রেণির সানজিদা জামিলা তানিশা ও ফারদিন আহমদ তানভীর, ৭ম শ্রেণির তাসলিমা আক্তার সানিয়া ও তাহসিম আহমদ,  ৮ম শ্রেণির আমরিন বেগম ও জাকের আহমদ, ৯ম শ্রেণির তাহমিম জান্নাত তামিমা ও তামিম আহমদ, ১০ম শ্রেণির নওরিন নাহার চৌধুরী ও মাহবুবুর রহমান সায়েম। 

বিশেষ অতিথি'র বক্তৃতায় শিক্ষানুরাগী শাহনূর চৌধুরী বৃত্তিপ্রাপ্তদের প্রতি ধন্যবাদ জানিয়ে, উপস্থিত শিক্ষার্থীদের সুশিক্ষিত ও সুনাগরিক হওয়ার উৎসাহ অনুপ্রেরণা প্রদান করেন। এবং ১০জন শিক্ষার্থী পরিবর্তে আগামী বছর থেকে ২০জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদানের ঘোষণা দেন।

এই সম্পর্কিত আরো

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীর যুক্তরাষ্ট্রে দাফন

গুরুতর ৩৮ জন ওসমানীতে নবীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-শিশুসহ আহত শতাধিক

বাহুবলে প্রশাসনিক সভায় এমপির স্ত্রী, ইউএনও-এসিল্যান্ড বদলি

ঢাকায় মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জকিগঞ্জে শহিদ ওয়াসিম ব্রিগেডের কসকনকপুর ইউনিয়ন কমিটি গঠন

একই ঘটনায় দুটি করে মামলা শেখ হাসিনা-কাদেরসহ ৪৯৪ জনের অব্যাহতি চেয়ে সুপারিশ

নুরুল ইসলামকে চিফ হুইপ করে ছয় হুইপ নিযুক্ত করলেন রাষ্ট্রপতি

সংবাদ সম্মেলন সিলেটে ভুয়া অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে রেনু বেগমের

বিশ্বনাথে ইমাম–মোয়াজ্জিনদের সম্মাননা ও সম্মানী প্রদান