শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী হবিগঞ্জে কোটি টাকার ভারতীয় চোরাচালান জব্দ টাঙ্গুয়ার হাওরে হৃদরোগে আক্রান্ত হয়ে পর্যটকের মৃত্যু জামালগঞ্জে বসতবাড়িতে দেশীয় অস্ত্রে হামলা, গলায় বিদ্ধ সুলফি; আহত ৫ মৌলভীবাজারে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত আজ কিংবদন্তি শাহ আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী ৮০ লাখ টন কয়লার দরপত্র: নথি যাচাই ও মূল্যায়ন নিয়ে অভিযোগ বাংলা বিভাগ নিয়ে সহকর্মীদের প্রশ্ন, অধ্যাপক সাদেকের উত্তর ‘কেন যাবে না?’ মাদকমুক্ত সমাজ গড়তে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতার তাগিদ কুষ্টিয়ায় নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ার সীমান্তে ১৪ জনকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরাইচড়া সীমান্ত দিয়ে নারী পূরুষ ও শিশুসহ ১৪ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টার দিকে তাদের আটক করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে কুলাউড়া থানায় হস্তান্তর করেছে বিজিবি ।

বিজিবি, পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোররাতে কোন একসময় মুরইছড়া সীমান্ত দিয়ে ভারতীয় বিএসএফ ৪ জন পূরুষ, ৪ জন শিশু এবং ৫জন নারীসহ মোট ১৪ জনকে কাটাতারের গেট খোলে বাংলাদেশে পুশ ইশ ইন করে। ভোরে পুশইন করা ১৪ জন নারী পুরুষ ও শিশু সকালে সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরা ফেরা করার সময় মুরইছড়া বিজিবি টহল দল তাদের আটক করে মুরইছড়া ক্যাস্পে নিয়ে আসে। সকালে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদের পর কুলাউড়া থানায় হস্তান্তর করে।

আটককৃতরা হলো মো. মফিজুল (৪৫), মল্লিকা (৪০), জরিনা খাতুন (৭৫), মো: জলিল মিয়া (৪৫), কাজলি (৪০), মিম (১৯), ৫ মাসের শিশু মমিন, হাবিব (২২), ইছা মিয়া আলী (২০), কাজল (১১), আফসান (২০), আলফিনা (১৮), শাহিনা (০৭) ও হালিম (০১)। এদের সবার বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানায় বলে জানান মুরইছড়া ক্যাম্পের দায়িত্বরত বিজিবি সদস্য জাকির।

জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, সীমান্তপথে অবৈধভাবে তারা ভারত প্রবেশ করে রাজস্থানে একটি ইটভাটায় কাজ করতেন। ভারতীয় পুলিশ তাদের বুধবার আটক করে দায়িত্বরত বিএসএফর হাতে তুলে দেয়। রাতেই তাদের বাংলাদেশে পুশ ইন করা হয়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আপছার জানান,বিজিবি পুশইনের বিষয়টি নিশ্চিত করেছে। 

লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, আটক ১৪ জনকে ভারত থেকে পুশ ইন করেছে। তারা সবাই নিজেদের বাংলাদেশের নাগরিক বলে দাবি করেছেন। তাদের জিজ্ঞাসাবাদের পর কুলাউড়া থানায় হস্তান্তর করা হবে।

এই সম্পর্কিত আরো

তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী

হবিগঞ্জে কোটি টাকার ভারতীয় চোরাচালান জব্দ

টাঙ্গুয়ার হাওরে হৃদরোগে আক্রান্ত হয়ে পর্যটকের মৃত্যু

জামালগঞ্জে বসতবাড়িতে দেশীয় অস্ত্রে হামলা, গলায় বিদ্ধ সুলফি; আহত ৫

মৌলভীবাজারে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

আজ কিংবদন্তি শাহ আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী

৮০ লাখ টন কয়লার দরপত্র: নথি যাচাই ও মূল্যায়ন নিয়ে অভিযোগ

বাংলা বিভাগ নিয়ে সহকর্মীদের প্রশ্ন, অধ্যাপক সাদেকের উত্তর ‘কেন যাবে না?’

মাদকমুক্ত সমাজ গড়তে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতার তাগিদ

কুষ্টিয়ায় নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা