শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী হবিগঞ্জে কোটি টাকার ভারতীয় চোরাচালান জব্দ টাঙ্গুয়ার হাওরে হৃদরোগে আক্রান্ত হয়ে পর্যটকের মৃত্যু জামালগঞ্জে বসতবাড়িতে দেশীয় অস্ত্রে হামলা, গলায় বিদ্ধ সুলফি; আহত ৫ মৌলভীবাজারে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত আজ কিংবদন্তি শাহ আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী ৮০ লাখ টন কয়লার দরপত্র: নথি যাচাই ও মূল্যায়ন নিয়ে অভিযোগ বাংলা বিভাগ নিয়ে সহকর্মীদের প্রশ্ন, অধ্যাপক সাদেকের উত্তর ‘কেন যাবে না?’ মাদকমুক্ত সমাজ গড়তে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতার তাগিদ কুষ্টিয়ায় নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা
advertisement
সিলেট বিভাগ

জগন্নাথপুরে গুচ্ছগ্রামে হামলা ও লুটপাট, নারীসহ আহত ৫

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের বনগাঁও গুচ্ছগ্রামে হামলা, লুটপাট ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। হামলায় নারী ও শিশুসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) সকাল ৮টার দিকে এই হামলার ঘটনা ঘটে বলে জানান স্থানীয় বাসিন্দারা।

অভিযোগ সূত্রে জানা গেছে, গুচ্ছগ্রামের বাসিন্দা বাবু মিয়ার কিশোরী মেয়েকে ঘরে একা পেয়ে প্রতিবেশী ইব্রাহিম মিয়ার ১২ বছরের ছেলে ইমন তাকে জোরপূর্বক টেনে নেওয়ার চেষ্টা করে। মেয়েটি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। এ ঘটনা জানাজানি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এরপরই অভিযোগ অনুযায়ী, ইব্রাহিমের নির্দেশে তার স্বজনরা দেশীয় অস্ত্রসহ গুচ্ছগ্রামে হামলা চালায়। হামলায় ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। হামলায় আহত হন রহিমা বেগম (৪১), সুমন মিয়া (৩৭), রহিম মিয়া (১১) সহ আরও দুইজন। আহতদের মধ্যে রহিমা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

ঘটনার পর ভুক্তভোগীরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞার শরণাপন্ন হলে তিনি তাদের থানায় পাঠান। এ প্রসঙ্গে তিনি বলেন, 'ভুক্তভোগীদের অভিযোগ পেয়েছি। মেয়েটির হাত ভেঙে গেছে বলে শুনেছি। আমি তাদের আইনগত সহায়তার জন্য থানায় পাঠিয়েছি।'

জগন্নাথপুর থানার ওসি মাহফুজুল রহমান ভূঁইয়া বলেন, 'অভিযোগ পেয়েছি, পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। হামলার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।'

এ বিষয়ে অভিযুক্ত ইব্রাহিম মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এই সম্পর্কিত আরো

তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী

হবিগঞ্জে কোটি টাকার ভারতীয় চোরাচালান জব্দ

টাঙ্গুয়ার হাওরে হৃদরোগে আক্রান্ত হয়ে পর্যটকের মৃত্যু

জামালগঞ্জে বসতবাড়িতে দেশীয় অস্ত্রে হামলা, গলায় বিদ্ধ সুলফি; আহত ৫

মৌলভীবাজারে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

আজ কিংবদন্তি শাহ আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী

৮০ লাখ টন কয়লার দরপত্র: নথি যাচাই ও মূল্যায়ন নিয়ে অভিযোগ

বাংলা বিভাগ নিয়ে সহকর্মীদের প্রশ্ন, অধ্যাপক সাদেকের উত্তর ‘কেন যাবে না?’

মাদকমুক্ত সমাজ গড়তে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতার তাগিদ

কুষ্টিয়ায় নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা