শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ
advertisement
সিলেট বিভাগ

চুনারুঘাটে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে দুই ভাই গ্রেফতার

হবিগঞ্জের চুনারুঘাটে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযুক্ত দুজন হলেন উপজেলার গাজীপুর ইউনিয়নের উসমানপুর গ্রামের আবু সিদ্দিক (৪০) ও তাঁর ভাই আবু তাহের (৩৬)। রোববার দুপুরে চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে।

পুলিশ জানায়, ওই নারী মানসিক ভারসাম্যহীন। তাঁকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিল একটি চক্র। ভুক্তভোগী বর্তমানে সাত মাসের গর্ভবতী।

ভুক্তভোগীর বাবা বলেন, ‘আমার মেয়ে ধর্ষণের শিকার হলেও আমি এলাকার কয়েকজন সমাজপতির কারণে আইনের আশ্রয় নিতে পারিনি। তাঁরা আমাকে বিচার-সালিসের মাধ্যমে ওই ঘটনা শেষ করে দেবেন বলে আশ্বাস দিয়েছিলেন।’

মামলার তদন্ত কর্মকর্তা শফিকুর রহমান বলেন, ‘ভুক্তভোগী ও ভুক্তভোগীর বাবা থানায় আসার সঙ্গে সঙ্গে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম শুরু করি। আমরা দুজনকে গ্রেফতার করতে পেরেছি। ভুক্তভোগীর বাবা বাদী হয়ে চুনারুঘাট থানায় তিনজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন।’

এই সম্পর্কিত আরো

আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব

কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার

মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি

মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার

গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী

২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন

তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ