শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ
advertisement
সিলেট বিভাগ

জকিগঞ্জের ‘ভূমি খেকো’ মারুফের জামিন না মঞ্জুর কারাগারে প্রেরণ

জকিগঞ্জের আলোচিত ভূমি দখলদার মাসুকুর রহমান মারুফ অবশেষে আটক হয়েছেন। আজ সোমবার (১২ মে ) সিলেট দায়রা জজ আদালতে জামিন চাইলে   আদালত তা জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে আট সপ্তাহ আগে হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পান মারুফ। মামলাটি দায়ের করেছিলেন কসকনকপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মিলন আহমদ তালুকদার। তিনি অভিযোগ করেন, মামলা দায়েরের পর থেকেই মারুফ তাকে নানা ভাবে হয়রানি ও ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মারুফ দীর্ঘদিন ধরে ভূমি দখল, জাল দলিল, ভয়ভীতি প্রদর্শন এবং মামলার ভয় দেখিয়ে সাধারণ মানুষের জমি জোর করে নিজের পরিবারের নামে রেজিস্ট্রি করিয়ে নিতেন। এমন চক্রবদ্ধ প্রতারণার মাধ্যমে তিনি গড়ে তুলেছেন অঢেল সম্পদের পাহাড়।

এছাড়াও, মারুফের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগও রয়েছে। বালাউট গ্রামের আব্দুল মুহিতের ছেলে মেহেদী হাসান ইসফাককে মিথ্যা চুরির মামলায় ফাঁসিয়ে দুই দিন জেল খাটিয়েছিলেন তিনি। পরবর্তীতে আদালতে মিথ্যা মামলার প্রমাণ পাওয়ায় ইসফাককে বেকসুর খালাস দেওয়া হয়।

মারুফের বিরুদ্ধে নারী কেলেঙ্কারী, সরকারি খাস জমি ও খাল দখল, বিচার সালিশের নামে টাকা আত্মসাৎ, এমনকি রাজনৈতিক ছত্রছায়ায় থেকে দুর্নীতি চালানোর অভিযোগও রয়েছে। জানা যায়, তিনি সিলেট মহানগর আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মাসুক উদ্দিন আহমেদের অনুসারী ছিলেন।

উল্লেখ্য, মারুফ জকিগঞ্জ উপজেলার বালাউট গ্রামের মাওলানা শুয়াইবুর রহমানের ছেলে। 

এই সম্পর্কিত আরো

আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব

কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার

মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি

মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার

গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী

২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন

তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ