বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ঢাকায় ১ হাজার শয্যার আন্তর্জাতিক হাসপাতাল, শুরু হয়েছে শেয়ার বুকিং মেলা বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলায় আহত ছাত্রদল নেতা বকুল, ছাত্রদলের বিক্ষোভ মিছিল হতাশায় ভুগছেন? কোরআনের এই ১০ আয়াত নিয়ে একটু ভাবুন ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন, শ্রীমঙ্গলে দুইজনের কারাদণ্ড রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় সিলেটে রেলের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে দুই আরএনবি সদস্য আটক চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে বাংলাদেশিসহ আটক ৩২৫ নারী ও বৃদ্ধ দম্পতিকে প্রাণনাশের হুমকি, চুনারুঘাটে গ্রেপ্তার ৩ সিলেটে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার
advertisement
সিলেট বিভাগ

বালাগঞ্জে দু'পক্ষের সংঘর্ষে নিহত ১, প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ

সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কের বড়ভাঙ্গা নদীর খেয়াঘাটে বাস চালকের সাথে বাকবিতন্ডার জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত লয়লুছ মিয়া (৫০) রোববার (১১ মে) রাত ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।

 

তিনি বালাগঞ্জ ইউনিয়নের শিরিয়া গ্রামের ময়না মিয়ার ছেলে এবং ইউনিয়ন যুবলীগের সভাপতি। তার মৃত্যুর খবর পেয়ে তার স্বজনরা প্রতিপক্ষ একই গ্রামের ইউনুস মিয়ার বাড়িতে অগ্নিসংযোগ করেছে।

এতে একটি আধাপাকা ঘর ও আসবাবপত্র, ৪ টি ছাগল সহ, ধান, হাস, মোরগ, আগুনে পুড়ে গেছে। খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানী নগর সার্কেল) আশরাফজ্জামান, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম, বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন ভূইয়া।

 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায় গত শনিবার (১০ মে) বিকেলে সিলেট সুলতানপুর বালাগঞ্জ সড়কের বালাগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের শিরিয়া গ্রামের কমিল উল্লার ছেলে সুমন মিয়া বালাগঞ্জগামী যাত্রীবাহি বাস থামানোর জন্য ইশারা দেন।

এ সময় বাস না থেমে বড়ভাঙ্গা নদীর খেয়াঘাট স্টান্ডে চলে আসে। কিছু সময় পরে সুমন মিয়া বাস স্ট্যান্ডে এসে বাসের চালকের কাছে বাস দাঁড় না করার  কারণ জানতে চানতে চাইলে বাকবিতন্ডা শুরু হয়।

এক পর্যায়ে নিহত লয়লুছ মিয়ার ভাই খেয়াঘাট বাস স্ট্যান্ডের ম্যানেজার মানিক মিয়া বাস চালকের পক্ষ নিয়ে সুমনের সাথে বাকবিতন্ডায় লিপ্ত হন। পরে খেয়াপার হয়ে ডাকবাংলার সামনে এসে সুমন ও তার পক্ষের লোকজনের সাথে ম্যানেজার মানিক মিয়া তিনির ভাই নিহত লয়লুছ মিয়া দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে লয়লুছ মিয়া সহ ৬ জন গুরুতর আহত হন। আহত লয়লুছ মিয়াকে কে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্তায় রোববার রাত ১০ টার সময় মৃত্যু বরণ করেন।

খবর পেয়ে স্বজনরা প্রতিপক্ষ সুমন মিয়ার পক্ষের ইউনুস মিয়ার বাসগৃহে অগ্নিসংযোগ করে।

 

ঘটনার সত্যাতা নিশ্চিত করে বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন ভূইয়া জানান, এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোন পক্ষই এখন পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করেনি। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

এই সম্পর্কিত আরো

ঢাকায় ১ হাজার শয্যার আন্তর্জাতিক হাসপাতাল, শুরু হয়েছে শেয়ার বুকিং মেলা

বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলায় আহত ছাত্রদল নেতা বকুল, ছাত্রদলের বিক্ষোভ মিছিল

হতাশায় ভুগছেন? কোরআনের এই ১০ আয়াত নিয়ে একটু ভাবুন

ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন, শ্রীমঙ্গলে দুইজনের কারাদণ্ড

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

সিলেটে রেলের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে দুই আরএনবি সদস্য আটক

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে বাংলাদেশিসহ আটক ৩২৫

নারী ও বৃদ্ধ দম্পতিকে প্রাণনাশের হুমকি, চুনারুঘাটে গ্রেপ্তার ৩

সিলেটে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার