বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ঢাকায় ১ হাজার শয্যার আন্তর্জাতিক হাসপাতাল, শুরু হয়েছে শেয়ার বুকিং মেলা বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলায় আহত ছাত্রদল নেতা বকুল, ছাত্রদলের বিক্ষোভ মিছিল হতাশায় ভুগছেন? কোরআনের এই ১০ আয়াত নিয়ে একটু ভাবুন ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন, শ্রীমঙ্গলে দুইজনের কারাদণ্ড রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় সিলেটে রেলের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে দুই আরএনবি সদস্য আটক চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে বাংলাদেশিসহ আটক ৩২৫ নারী ও বৃদ্ধ দম্পতিকে প্রাণনাশের হুমকি, চুনারুঘাটে গ্রেপ্তার ৩ সিলেটে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার
advertisement
সিলেট বিভাগ

সিলেট নগরীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ৬ জন গ্রেফতার

সিলেট নগরীর বন্দরবাজার থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ৬ জন ডাকাতকে গ্রেফতার করে বন্দরবাজার ফাঁড়ি পুলিশ।


রবিবার (১১ মে) আনুমানিক ৩টার দিকে গাজী বোরহান উদ্দিন মার্কেটের পেছনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃতরা হলেন- চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার আইটপাড়া এলাকার ইউনুস মিয়ার ছেলে মো. নাজিম উদ্দিন (২৭), সিলেটের জালালাবাদ থানার পাঠানটুলা এলাকার শাহজান মিয়ার ছেলে কাউসার আহমদ (৩০), হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার হরিপুর এলাকার শামীম মিয়ার ছেলে রাজু মিয়া (২১), সিলেটের মোগলাবাজার থানার সিলাম মাঝপাড়া এলাকার হোসেন মিয়ার ছেলে শুভ আহমদ (২৬), সিলেটের কোতোয়ালী বেতের বাজার এলাকার কালাই মিয়া স্বপন আহমদ (২৫), কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার বাজিতপুর নান্দিনা এলাকার আব্দুস সালামের ছেলে সাগর মিয়া (৩০)।


জানা যায়, রোববার (১১ মে) আনুমানিক ৩টার দিকে নগরীর বন্দরবাজারস্থ কাষ্টঘর সুইপার কলোনীর বিপরীতে গাজী বোরহান উদ্দিন মার্কেটের পেছনে ১২/১৫ জন ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্র সহকারে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এ খবর পেয়ে বন্দরবাজার ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে ৬জন ডাকাতকে গ্রেফতার করে এ সময় অজ্ঞাতনামা ৭/৮ জন ডাকাত দৌঁড়ে পালিয়ে যায়। এসময় গ্রেফতারকৃত ডাকাতদের কাছ থেকে  ৪টি ধারালো চাকু, ১টি ধারালো রামদা ও ১টি ধারালো লম্বা ছুরি উদ্ধার করা হয়।
 

সিলেট মেট্টোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম এডিসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বন্দরবাজার ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে ৬জন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সম্পর্কিত আরো

ঢাকায় ১ হাজার শয্যার আন্তর্জাতিক হাসপাতাল, শুরু হয়েছে শেয়ার বুকিং মেলা

বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলায় আহত ছাত্রদল নেতা বকুল, ছাত্রদলের বিক্ষোভ মিছিল

হতাশায় ভুগছেন? কোরআনের এই ১০ আয়াত নিয়ে একটু ভাবুন

ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন, শ্রীমঙ্গলে দুইজনের কারাদণ্ড

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

সিলেটে রেলের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে দুই আরএনবি সদস্য আটক

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে বাংলাদেশিসহ আটক ৩২৫

নারী ও বৃদ্ধ দম্পতিকে প্রাণনাশের হুমকি, চুনারুঘাটে গ্রেপ্তার ৩

সিলেটে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার