বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ঢাকায় ১ হাজার শয্যার আন্তর্জাতিক হাসপাতাল, শুরু হয়েছে শেয়ার বুকিং মেলা বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলায় আহত ছাত্রদল নেতা বকুল, ছাত্রদলের বিক্ষোভ মিছিল হতাশায় ভুগছেন? কোরআনের এই ১০ আয়াত নিয়ে একটু ভাবুন ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন, শ্রীমঙ্গলে দুইজনের কারাদণ্ড রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় সিলেটে রেলের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে দুই আরএনবি সদস্য আটক চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে বাংলাদেশিসহ আটক ৩২৫ নারী ও বৃদ্ধ দম্পতিকে প্রাণনাশের হুমকি, চুনারুঘাটে গ্রেপ্তার ৩ সিলেটে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

সিলেটের জৈন্তাপুরে আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলা -২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৪ঠা মে) দুপুর ২:৩০ ঘটিকায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী এই মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তারের সভাপতিত্বে ও উপ- সহকারী কৃষি কর্মকর্তা ( উদ্ভিদ সংরক্ষণ) নুরুল ইসলাম খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।

এ আগে ফিতা কেটে প্রযুক্তি মেলার উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ বছর মেলায় মোট ১২টি স্টল স্হাপন করা হয়েছে। স্টল গুলো হচ্ছে কৃষি পন্য প্রদর্শনী, সার,বীজ,জৈব বালাইনাশক স্টল,উচ্চ মূল্যে ফসল আবাদ, মাটির স্বাস্থ্য সংরক্ষণ, উন্নত ব্যবস্হাপনার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, একক ফল বাগান,মিশ্র ফল বাগান,ভাসমান সবজি বাগান, বস্তা বা টিভি পদ্ধতিতে সবজি চাষ,কৃষি প্রযুক্তি গ্রাম স্টল,সর্জন পদ্ধতিতে ফসল আবাদ ও আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রদর্শন স্টল।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্হানীয় কৃষক,কৃষাণীদের হাতে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনী সহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম, সিলেট জেলা কৃষিখামার ও কৃষিজীবী শ্রমিক ট্রেড ইউনিয়ন, রেজি নং- সিলেট ৮৮ এর প্রচার সম্পাদক মীর শোয়েব আহমদ, সাংবাদিক সাইফুল ইসলাম বাবু। 


এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা নোমান আহমেদ, ভানু চন্দ্র নাথ,অরুণাংশ দাস,শোয়েব আহমদ, ইশতিয়াক আহমেদ, জাবেল খলিল চৌধুরী, সাহাবউদ্দিন, সানজিদা ইসরাত, মো সালেহ আহমদ, মামুনুর রশিদ, তামান্না আক্তার,খাদিজা সুলতানা জেরিন, হাবিবা বেগম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আগত কৃষক কৃষানীবৃন্দ।

এই সম্পর্কিত আরো

ঢাকায় ১ হাজার শয্যার আন্তর্জাতিক হাসপাতাল, শুরু হয়েছে শেয়ার বুকিং মেলা

বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলায় আহত ছাত্রদল নেতা বকুল, ছাত্রদলের বিক্ষোভ মিছিল

হতাশায় ভুগছেন? কোরআনের এই ১০ আয়াত নিয়ে একটু ভাবুন

ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন, শ্রীমঙ্গলে দুইজনের কারাদণ্ড

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

সিলেটে রেলের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে দুই আরএনবি সদস্য আটক

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে বাংলাদেশিসহ আটক ৩২৫

নারী ও বৃদ্ধ দম্পতিকে প্রাণনাশের হুমকি, চুনারুঘাটে গ্রেপ্তার ৩

সিলেটে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার