সোমবার, ০২ মার্চ ২০২৬
সোমবার, ০২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বিশ্বনাথে ইমাম–মোয়াজ্জিনদের সম্মাননা ও সম্মানী প্রদান মেট্রোর পাশাপাশি মনোরেল চালুর আগ্রহের কথা জানালেন প্রধানমন্ত্রী আয়াতুল্লাহ আলী খামেনির আহত স্ত্রী মারা গেছেন আল জাজিরার বিশ্লেষণ - যুদ্ধের চেয়ে আত্মসমর্পণকেই বেশি ভয় পায় ইরান আজও ৩৯টি ফ্লাইট বাতিল, তিনদিনে মোট ১০২ কয়েক মাস পরিকল্পনার পর খামেনিকে হত্যা করে যুক্তরাষ্ট্র-ইসরাইল মধ্যপ্রাচ্যে দুই বাংলাদেশির মৃত্যুতে সরকারের বিবৃতি আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে এবার ঢাকার শোক প্রকাশ বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র জামালগঞ্জে ইমার্জেন্সি রেসপন্স টিমের করণীয় বিষয়ক মোটিভেশনাল ওয়ার্কশপ
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে পাথারিয়া ইউপি চেয়ারম্যান গ্রেফতার

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলামকে গ্রেফতার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ। ৪ আগষ্ট সুনামগঞ্জ সদরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর ২ টায় উপজেলার গনিগঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন।

সত্যতা নিশ্চিত করে ওসি আকরাম বলেন, ‘পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামকে সুনামগঞ্জ সদরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে তাঁকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।’

উল্লেখ্য, ২ সেপ্টেম্বর সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলার অভিযোগে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, আওয়ামী লীগের কয়েকজন সাবেক এমপি, দলীয় পদধারী নেতা ও দায়িত্বরত পুলিশ কর্মকর্তাসহ ৯৯ জনের নাম উল্লেখ করে এবং আরো ২০০ জনকে অজ্ঞাতনামা আসামী করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার হাফিজ উদ্দিন নামের এক ব্যক্তি।

এই সম্পর্কিত আরো

বিশ্বনাথে ইমাম–মোয়াজ্জিনদের সম্মাননা ও সম্মানী প্রদান

মেট্রোর পাশাপাশি মনোরেল চালুর আগ্রহের কথা জানালেন প্রধানমন্ত্রী

আয়াতুল্লাহ আলী খামেনির আহত স্ত্রী মারা গেছেন

আল জাজিরার বিশ্লেষণ যুদ্ধের চেয়ে আত্মসমর্পণকেই বেশি ভয় পায় ইরান

আজও ৩৯টি ফ্লাইট বাতিল, তিনদিনে মোট ১০২

কয়েক মাস পরিকল্পনার পর খামেনিকে হত্যা করে যুক্তরাষ্ট্র-ইসরাইল

মধ্যপ্রাচ্যে দুই বাংলাদেশির মৃত্যুতে সরকারের বিবৃতি

আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে এবার ঢাকার শোক প্রকাশ

বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

জামালগঞ্জে ইমার্জেন্সি রেসপন্স টিমের করণীয় বিষয়ক মোটিভেশনাল ওয়ার্কশপ