বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
গোয়াইনঘাটে রাস্তার কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং, অনিয়মের অভিযোগ দেড় লক্ষ ফলোয়ার অর্জন: লালাবাজারে মতিয়া টিভির কেক কাটা ও গুণীজন সংবর্ধনা জৈন্তাপুরে উপজেলা তাঁতীদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল কোম্পানীগঞ্জে স্থান পরিদর্শন - সিলেটে চীনের অর্থায়নে ১০০০ শয্যার আধুনিক হাসপাতাল শান্তিগঞ্জে কুরিয়ার ভ্যানের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু; গাড়ি আটক জামালগঞ্জের হাওরে তীব্র মাছের সংকট: হুমকিতে জীববৈচিত্র্য শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের ঈদ পুনর্মিলনী সম্মেলন অনুষ্ঠিত সুনামগঞ্জ-৫ আসনের এমপি মিলনের সাথে ‘বেকা’ জেলা ইউনিটের সৌজন্য সাক্ষাৎ সাফ নারী চ্যাম্পিয়নশিপ - নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বিশ্বমানের বাস্কেটবল অবকাঠামো গড়ে তুলেছে বসুন্ধরা স্পোর্টস সিটি
advertisement
সিলেট বিভাগ

সিলেটে শেষ হলো 'ফ্যাকড-ক্যাব’র দুই দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষামেলা

সিলেটে দুদিনের শিক্ষা মেলায় বিদেশে গিয়ে উচ্চ শিক্ষা গ্রহনের জন্য শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ডেনমার্ক, হাঙেরী, ফিনল্যান্ডেসহ কয়েকটি দেশে যেতে আগ্রহ বেশি। উচ্চ শিক্ষার জন্য রেজিষ্ট্রেশন করেছেন তিন সহস্রাধিক শিক্ষার্থী।

রোববার রাত ১২ টায় নগরীর আমানউল্লাহ কনভেনশন সেন্টারে পুরুস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয় দেশের দ্বিতীয় সর্ববৃহৎ শিক্ষা মেলা। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী সনামধন্য এজেন্সিগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 

পুরস্কার বিতরণে অংশ নেন মেলার টাইটেল স্পনসর প্রিমিয়ার ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ রিটেইল শামীম মুর্শেদ, এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হাবিবুর রহমান টিপু, জিএসপির কান্ট্রি ম্যানেজার ফয়সাল খান, পূবালী ব্যাংকের এজিএম হেড অফ ব্রাঞ্চ মাকসুদা বেগম, ফ্যাকড-ক্যাব সিলেট জোনের প্রেসিডেন্ট ফেরদৌস আলম, সেক্রেটারি আবু তৈয়ব দীপু ও ব্রিটিশ কাউন্সিলর সিলেটের প্রতিনিধি দল। 

মেলার শেষ দিনেও শিক্ষার্থী ও অভিভাবকদের ছিল পর্যাপ্ত ভিড়। প্রতিটি স্টল ছিল কানায় কানায় পূর্ণ। স্টলের কনসালট্যান্টদের ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। ইউনিভার্সিটি অব সাউথ ওয়েল, পোর্টস মাউথ ইউনিভার্সিটি ও সানজিন ইউনিভার্সিটির মতো বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন। তাঁদের কাছ থেকে কাঙ্ক্ষিত সেবা পেয়ে সন্তুষ্ট ছিলেন আগতরা।

ফেয়ার কনভেনার আবু তৈয়ব দীপু বলেন, ‘শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ করে দিতে আমরা এই শিক্ষা মেলার আয়োজন করেছি। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা কোনো অসাধু চক্রের কাছে না গিয়ে বৈধভাবে সহজ প্রক্রিয়ায় প্রবাসে গিয়ে পড়ালেখা করে নিজেদের ক্যারিয়ার গড়বে। এই মেলায় এসে শিক্ষার্থীদের সরাসরি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে নিজেদের পছন্দের প্রতিষ্ঠানে ভর্তি হতে পারার সুযোগ ছিল। অনেকে এই সুযোগ কাজেও লাগিয়েছেন।’

এই মেলার প্রধান পৃষ্ঠপোষক প্রিমিয়ার ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শামিম মোর্শেদ এ আয়োজন সম্পর্কে বলেন, বিদেশে পড়তে যাওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট করছে এবং বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্যাংক হিসেবে ওয়ানস্টপ সার্ভিসের মাধ্যমে শিক্ষার্থীদের দ্রুত টিউশন ফি প্রেরণসহ অন্যান্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করছে প্রিমিয়ার ব্যাংক।“

ফ্যাকড-ক্যাব সিলেট জোনের মেলার আয়োজক সাব কমিটির কনভেনার হিসেবে দায়িত্বে ছিলেন, এম এ হাফিজ, মোহাম্মদ আশরাফ হোসাইন পাটওয়ারী, পলাশ চক্রবর্তী, সৈয়দ কামরুজ্জামান, ইঞ্জিনিয়ার মো: জসিম উদ্দিন, নুরুজ্জামান মনি, আব্দুল্লাহ আল নোমান, জহিরুল ইসলাম রুবেল, ও রেজাউল হাই সাফওয়ানসহ ফ্যাকড-ক্যাব'র সদস্যবৃন্দ।

এই সম্পর্কিত আরো

গোয়াইনঘাটে রাস্তার কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং, অনিয়মের অভিযোগ

দেড় লক্ষ ফলোয়ার অর্জন: লালাবাজারে মতিয়া টিভির কেক কাটা ও গুণীজন সংবর্ধনা

জৈন্তাপুরে উপজেলা তাঁতীদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল

কোম্পানীগঞ্জে স্থান পরিদর্শন সিলেটে চীনের অর্থায়নে ১০০০ শয্যার আধুনিক হাসপাতাল

শান্তিগঞ্জে কুরিয়ার ভ্যানের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু; গাড়ি আটক

জামালগঞ্জের হাওরে তীব্র মাছের সংকট: হুমকিতে জীববৈচিত্র্য

শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের ঈদ পুনর্মিলনী সম্মেলন অনুষ্ঠিত

সুনামগঞ্জ-৫ আসনের এমপি মিলনের সাথে ‘বেকা’ জেলা ইউনিটের সৌজন্য সাক্ষাৎ

সাফ নারী চ্যাম্পিয়নশিপ নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

বিশ্বমানের বাস্কেটবল অবকাঠামো গড়ে তুলেছে বসুন্ধরা স্পোর্টস সিটি