শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ
advertisement
সিলেট বিভাগ

ফলেআপ

কানাইঘাটে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে জনতার হাতে আটক কনস্টেবল প্রত্যাহার

কানাইঘাটে বির্তকিত নারায়ন নামক এক কনস্টেবলকে প্রত্যহার করা হয়েছে। তার বিরুদ্ধে কানাইঘাটে পুলিশ পরিচয়ে চাঁদাবাজীর অভিযোগ রয়েছে।  আজ শনিবার কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের লোভাছড়া নদীর পারে পুলিশ পরিচয়ে চাঁদাবাজীকালে তাঁকে আটক করে স্থানীয় জনতা। এই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। তবে সিলেট জেলা পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন তাঁকে ‘প্রাশাসিক’ কারণে কানাইঘাট থেকে প্রত্যাহার করে শনিবার রাতেই সিলেট জেলা পুুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

জানা যায়, আটক পুলিশকে স্থানীয় জনতা প্রথমে ‘ভুয়া পুলিশ’ সদস্য মনে করলেও পরে ওই ব্যক্তি কানাইঘাট থানার কনস্টেবল পদে কাজ করছেন বলে নিশ্চিত হন তারা।  সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় একদল লোক নদীর পাড় থেকে চাঁদাবাজীর অভিযোগে পুলিশ জ্যাকেট পরা এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছেন। এসময় তাঁর দুই পকেট থেকে কয়েকবারে বেশ কিছু টাকা বের করেছেন তাঁরা। প্রতি নৌকায় কত টাকা করে নেওয়া হয়েছে, এমনটি জানতে চাওয়া হচ্ছে ওই ব্যক্তির কাছ থেকে। একপর্যায়ে প্যান্টের পেছনের পকেট থেকে মানিব্যাগ বের করে আনা হয়। এ সময় কনস্টেবল নারায়ণের মানিব্যাগ থেকে র‌্যাবের পোশাক পরিহিত দুটি ছবি পাওয়া যায়। 

এদিকে আটকের পর সন্ধ্যা পৌনে ছয়টার দিকে পুলিশ সদস্য নারায়ণকে কানাইঘাট থানায় নিয়ে যাওয়া হয়। তবে এ ব্যাপারে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়ালের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেন নি।

এ বিষয়ে সিলেটের সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) সম্রাট তালুকদার জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি দৃষ্টিগোচর হয়েছে।  কনস্টেবল নায়ারণকে প্রাশসিক কারণে কানাইঘাট থানা থেকে প্রত্যাহার করে সিলেট পুলিশলাইনসে সংযুক্ত করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব

কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার

মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি

মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার

গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী

২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন

তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ