বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
শ্রীমঙ্গলে বিরল ‘সাইবোল্ড’স ওয়াটার স্নেক’ উদ্ধার, বাংলাদেশে অত্যন্ত দুর্লভ শ্রীমঙ্গলে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘর পুড়ে ছাই কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার জামিনে এখন বাসায় যাওয়ার প্রয়োজন ফুরিয়ে গেছে: ট্রাইব্যুনালে দীপু মনি মাধবপুরে বর্ণাঢ্য জশনে জুলুসের মাধ্যমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত সৌদি থেকে এলো ৯ জনের মরদেহ - পরিবারের সুখের আশায় বিদেশযাত্রা, ফিরলেন কফিনবন্দি হয়ে বিশ্বনাথে বিএনপি নেতা হাজী এখলাছুর রহমানের দাফন সম্পন্ন নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ জগন্নাথপুরে জমিয়তে উলামায়ে ইসলামের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
advertisement
সিলেট বিভাগ

স্মার্ট প্রিপেইডকার্ড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত

অতিরিক্ত বিদ্যুৎ বিল ও ডিজিটাল প্রিপেইড মিটার প্রত্যাহার করে পুরাতন পোষ্টপেইড মিটার বহাল রাখার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।    


বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে  বাগবাড়ী নুরিয়া মসজিদের  সন্মুখে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।  


মানববন্ধন শেষে বাগবাড়ী নরশিংটিলা এলাকাবাসী  বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী বরাবরে স্মারকলিপি প্রদান করেন। 

এসময় এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন, নরশিংটিলা এলাকার উন্নয়ন কমিটির সভাপতি মঈনুল হক চৌধুরী, আবু সুফিয়ান, মাশুক মিয়া,আশুক মিয়া, খিজির হায়াত, সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী কামরুজ্জামান দিপু, ইসলাম উদ্দিন, আব্দুল জলিল, ফারুক আহমদ চৌধুরী, নোমান আহমদ, আব্দুর রহিম আকবর আলী, খোকা মিয়া, আনোয়ার আহমদ, জামিল আহমদ,  শাহিন আহমদ, হানিফ মিয়া, তারেক আহমদ, সহিদ আহমদ, কামাল আহমদ, মঈনুদ্দিন আহমদ, সুরজ মিয়া, কামরুল ইসলাম, সেলিম আহমদ, মিলন আহমদ, মনু মিয়া, শাহজাহান মিয়া, নাহিদ খান, তুহিন আহমদ, লিটন আহমদ, সেলিম আহমদ, কুটু মিয়া, আরশ আলী, আব্দুল ওয়াহাব  প্রমুখ 


  
স্মারকলিপিতে এলাকাবাসী উল্লেখ করেন, পূর্বের মিটারগুলোকে ডাস্টবিনে ফেলে স্মার্ট প্রি-পেইড মিটার লাগানোর কোন প্রয়োজন নেই। প্রি-পেইড মিটার নষ্ট হলে তা পরিবর্তন করা এবং নষ্ট মিটারের ভুতুড়ে বিল সংশোধন করা অসম্ভব হয়ে দাঁড়াবে।মিটারের রিডিংম্যানসহ শত শত কর্মচারীও কাজ হারাবে। ২০০৩ইং এর ৫৬ নং ধারা মতে গ্রাহকের বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করতে হলে কোম্পানীকে ১৫ দিন পূর্বে নোটিশ দিতে হয়। কিন্তু এই প্রি-পেইড মিটারের কার্ড শেষ হলে সাথে সাথেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।   

এসময় প্রি-পেইড মিটার ব্যবহারকারী গ্রাহকরা জানান, আগের বিলের চেয়ে অতিরিক্ত টাকা খরচ করা হচ্ছে। ভূক্তভোগী এক গ্রাহক জানান, তিনি বাসার মিটারে এক হাজার টাকা রিচার্জ করেন। এর মধ্যে মিটার ভাড়া, ডিমান্ড চার্জ, ভ্যাট, সার্ভিস চার্জ এসবের টাকা কেটে নেওয়া হয়। টাকা ভরতেই ফুরিয়ে যায়।

এই সম্পর্কিত আরো

শ্রীমঙ্গলে বিরল ‘সাইবোল্ড’স ওয়াটার স্নেক’ উদ্ধার, বাংলাদেশে অত্যন্ত দুর্লভ

শ্রীমঙ্গলে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘর পুড়ে ছাই

কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার

জামিনে এখন বাসায় যাওয়ার প্রয়োজন ফুরিয়ে গেছে: ট্রাইব্যুনালে দীপু মনি

মাধবপুরে বর্ণাঢ্য জশনে জুলুসের মাধ্যমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

সৌদি থেকে এলো ৯ জনের মরদেহপরিবারের সুখের আশায় বিদেশযাত্রা, ফিরলেন কফিনবন্দি হয়ে

বিশ্বনাথে বিএনপি নেতা হাজী এখলাছুর রহমানের দাফন সম্পন্ন

নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ

জগন্নাথপুরে জমিয়তে উলামায়ে ইসলামের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত