বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দেড় লক্ষ ফলোয়ার অর্জন: লালাবাজারে মতিয়া টিভির কেক কাটা ও গুণীজন সংবর্ধনা জৈন্তাপুরে উপজেলা তাঁতীদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল কোম্পানীগঞ্জে স্থান পরিদর্শন - সিলেটে চীনের অর্থায়নে ১০০০ শয্যার আধুনিক হাসপাতাল শান্তিগঞ্জে কুরিয়ার ভ্যানের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু; গাড়ি আটক জামালগঞ্জের হাওরে তীব্র মাছের সংকট: হুমকিতে জীববৈচিত্র্য শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের ঈদ পুনর্মিলনী সম্মেলন অনুষ্ঠিত সুনামগঞ্জ-৫ আসনের এমপি মিলনের সাথে ‘বেকা’ জেলা ইউনিটের সৌজন্য সাক্ষাৎ সাফ নারী চ্যাম্পিয়নশিপ - নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বিশ্বমানের বাস্কেটবল অবকাঠামো গড়ে তুলেছে বসুন্ধরা স্পোর্টস সিটি ফতেপুরে লেগুনা চালক লোকমানের হাতে ভাই-চাচা সর্বস্বান্ত!
advertisement
সিলেট বিভাগ

প্রতিকেজি ধান ৩৬ ও চাল ৪৯ টাকা দরে কিনবে সরকার

সিলেটে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে। বৃহস্পতিবার সারাদেশের ন্যায় সিলেট বিভাগের চার জেলায় একযোগে আনুষ্ঠানিকভাবে ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়। 

এ বছর ধান প্রতিকেজি ৩৬ টাকা এবং চাল কেজিপ্রতি ৪৯ টাকা দরে সরকার কিনবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

বৃহস্পতিবার সকাল ১০টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ধান সংগ্রহ অভিযানের উদ্বোধনকালে তিনি এই তথ্য জানান। 

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার আরও বলেন, কৃষক যাতে তার কর্ষ্টাজিত ফসলের ন্যায্য দাম পান তার জন্য সরকার সতর্ক রয়েছে।  ধান-চাল ক্রয়ের ক্ষেত্রে কোনও সিন্ডিকেট থাকবে না। গত আমন মৌসুমে ও কোন সিন্ডিকেট ছিল  না। এবার বোরো মৌসুমে ও কোন সিন্ডিকেট থাকবে না। প্রকৃত কৃষকদের কাছ থেকেই ধান সংগ্রহ করার আহবান জানান। 

সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিগত সরকারে আমলে কি হয়েছে না হয়েছে তা আমার জানা নেই। তবে এখন কোন সিন্ডিকেটের অস্তিত্ব থাকবে না। উপদেষ্টা আরও বলেন, কৃষকরা ধানের ন্যায্য দাম পান সে দিকে বেশি লক্ষ রাখে সরকার। দেশের উত্তরাঞ্চল খাদ্য ভান্ডার হিসেবে পরিচিত সেখানে ধান কাটা আরও ১৫ দিন পরে শুরু হবে। কিন্তু হাওর এলাকায় ধান কাটা শুরু হয়ে গেছে তাই সরকার দ্রুত সভা করে ধান চালের দাম নির্ধারণ করে দিয়েছে। সরকারি ভাবে ধান চালের দাম নির্ধারন না করা হলে মধ্যসত্ত¡ ভোগী ফড়িয়া ব্যবসায়ীরা কম দামে কৃষকের ধান কিনে নেবে তাই সরকারি ভাবে ধান চালের দাম নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি ধান ও চালের দাম গেল বারের চেয়ে চার টাকা বেশি নির্ধারণ করা হয়েছে। এতে কৃষক লাভবান হবেন। সরকার প্রতিকেজি ধান ৩৬ টাকা ও চাল ৪৯ টাকা কেজি দরে কিনবে। এতে  বাজারে চালের মূল্য কিছুটা বাড়তে পারে। কৃষক পরিশ্রম করে ধান উৎপাদন করে তাদেরকে উপযুক্ত মূল্য দিতে না পারলে কৃষক ধান চাষের আগ্রহ হারিয়ে ফেলবেন। সিলেট বিভাগ থেকে আতপ সিদ্ধ চাল দুটোও সংগ্রহ করা হবে। সারা দেশে আতপ চালের জন্য কোথাও বরাদ্ধ দেয়া হয়নি কিন্তু সিলেট বিভাগে দেয়া হবে। গত বছর ১৩ লাখ মেট্রিক চাল সংগ্রহ করা হয়েছিলো এবার ১৪ লাখ মেট্রিকটন চাল সংগ্রহ করা হবে। গত বছর  ৩ লাখ মেট্রিকটন ধান সংগ্রহ করা হয়েছিলো এবার সাড়ে ৩ লাখ মেট্রিক টন সংগ্রহ করা হবে। যে জেলায় ধান সংগ্রহ কম হবে সে জেলার বরাদ্দ কমিয়ে সুনামগঞ্জ থেকে কেনার ব্যবস্থা করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোস্তফা ইকবাল আজাদ, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম,অতিরিক্ত  জেলা প্রশাসক সার্বিক সমর কুমার পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা  জেলা খাদ্য নিয়ন্ত্রক হুমায়ন কবীর, জেলা চাল কল মালিক সভাপতি জিয়াউল হক,শান্তিগঞ্জ ওসি এলএসডি মোঃ আব্দুল আহাদ প্রমুখ। উপদেষ্টা সরাসরি কৃষক ও স্থানীয় গণ্যমাধ্যম কর্মীদের কাছ থেকে হাওরের ফসল ও বাঁধসহ হাওরের বিভিন্ন সমস্যা নিয়ে উন্মুক্ত আলোচনা করেন। পরে তিনি দেখার হাওরে ধান কাটার কার্যক্রম পরিদর্শন করেন। 

প্রসঙ্গত: সুনামগঞ্জ জেলার ১২ উপজেলায় সরকার এবার ১৪ হাজার মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ৩৬ কেজি এবং ১৪৪০ মন ধরে সংগ্রহ অভিযান চলবে।


 

আমাদের গোয়াইনঘাট প্রতিনিধি জানান, বৃহস্পতিবার বিকেলে গোয়াইনঘাট উপজেলায় আনুষ্ঠানিকভাবে বোরো ধান সংগ্রহ শুরু হয়। খাদ্যের গুদামে আয়োজিত এ ধান সংগ্রহের শুভ উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার রায়হান পারভেজ রনি, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশরাফুল আলম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, সহ সম্পাদক মিনহাজ মির্জাসহ উপজেলার বিভিন্ন প্রান্তের উপকারভোগী কৃষকরা।

 

আমাদের বিশ্বনাথ প্রতিনিধি জানান, সিলেটের বিশ্বনাথে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা খাদ্যগুদামে আনুষ্ঠানিকভাবে কৃষকদের কাছ থেকে এ ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়।

খাদ্যগুদামে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ফিতা কেটে ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুনন্দা রায়।

এসময় উপস্থিত ছিলেন  উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অঞ্জন কুমার দাস, উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা এলএসডি (খাদ্য) মনোয়ার হোসেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি আশিক আলী, বর্তমান সাধারণ সম্পাদক আক্তার আহমদ সাহেদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য সুজিত দেব, চাল সরবরাহকারী ব্যবসায়ী বাবুল ওমর খান, কৃষক নছির মিয়া প্রমুখ। চলতি মৌসুমে উপজেলায় কৃষকের কাছ থেকে প্রতি কেজি ৩৬ টাকা দামে ৪৬৮ মেট্রিক টন ধান ও ৪৯ টাকা কেজি ধরে ১২৪ মেট্রিক টন সিদ্ধ চাল ক্রয় করবে উপজেলা খাদ্য গুদাম।

 

দিরাই থেকে আমাদের প্রতিনিধি মোশাহিদ আহমদ জানান, সুনামগঞ্জের দিরাইয়ে বৃহস্পতিবার থেকে চলতি মৌসুমের ধান সরকারিভাবে সংগ্রহ শুরু হয়েছে। দুপুরে দিরাই উপজেলা সরকারি খাদ্য গুদাম প্রাঙ্গণে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন- দিরাই উপজেলা নির্বাহী অফিসার সনজীব সরকার। উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এল. এস. ডি) আব্দুল হান্নান কামালের পরিচালনায় বোরো ধান সংগ্রহ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা মনোরঞ্জন অধিকারী, উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন, কৃষক হাফিজুর রহমান, বিকাশ রঞ্জন দাস প্রমুখ।

জানা গেছে, এবার দিরাই উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে মোট ২ হাজার ৫৫ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। প্রতি কৃষক ৪০ মন করে প্রায় ১ হাজার ৫ শ' জন কৃষক এই সুবিধা পাবেন। আগামী ৩১শে আগস্ট পর্যন্ত ধান ক্রয় কার্যক্রম চলবে।

এই সম্পর্কিত আরো

দেড় লক্ষ ফলোয়ার অর্জন: লালাবাজারে মতিয়া টিভির কেক কাটা ও গুণীজন সংবর্ধনা

জৈন্তাপুরে উপজেলা তাঁতীদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল

কোম্পানীগঞ্জে স্থান পরিদর্শন সিলেটে চীনের অর্থায়নে ১০০০ শয্যার আধুনিক হাসপাতাল

শান্তিগঞ্জে কুরিয়ার ভ্যানের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু; গাড়ি আটক

জামালগঞ্জের হাওরে তীব্র মাছের সংকট: হুমকিতে জীববৈচিত্র্য

শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের ঈদ পুনর্মিলনী সম্মেলন অনুষ্ঠিত

সুনামগঞ্জ-৫ আসনের এমপি মিলনের সাথে ‘বেকা’ জেলা ইউনিটের সৌজন্য সাক্ষাৎ

সাফ নারী চ্যাম্পিয়নশিপ নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

বিশ্বমানের বাস্কেটবল অবকাঠামো গড়ে তুলেছে বসুন্ধরা স্পোর্টস সিটি

ফতেপুরে লেগুনা চালক লোকমানের হাতে ভাই-চাচা সর্বস্বান্ত!