বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
শিরোনাম
খোঁজ নেই অর্ধশতাধিক পুলিশ কর্মকর্তার মুস্তাফিজের খরুচে বোলিং, বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান পাঠানপাড়ায় সওজের ভূমিতে তোলা দেয়াল ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ কানাডা থেকে ফেরত পাঠানো হলো ৩৪০ বাংলাদেশিকে, অপেক্ষায় আরও ১,৩৬৮ জৈন্তাপুর সীমান্তে চোরাচালানের মহোৎসব: ওসির পাশে রহস্যময় ‘সভাপতি’ বিয়ানীবাজারে ঠিকাদার কাজ না করায় থমকে আছে এক কোটি টাকার মার্কেট নির্মাণ জৈন্তাপুরে ১৫ হাজার ৪৪ ঘনফুট বালুর পূর্ণ নিলাম সম্পন্ন বিশ্বনাথে বিনামূল্যে সাড়ে ৫ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দিল ওয়ান পাউন্ড হাসপাতাল কুলাউড়ায় আব্দুল মান্নানের বিরুদ্ধে জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ কানাইঘাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
advertisement
সিলেট বিভাগ

নবীগঞ্জে ঘরের তীরে ঝুলছিল বৃদ্ধের লাশ

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা বাউশা ইউনিয়নের সুজাপুর গ্রামে বস ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় মো. আনোয়ার হোসেন (৭০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে এই ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত মো. আনোয়ার হোসেন দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। 

পরিবার সূত্রে জানা যায়, ঘটনার রাতে পরিবারের অন্য সদস্যরা ঘুমিয়ে থাকার সময় আনোয়ার হোসেন ঘরের তীরের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে ভোরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত স্থানীয়দের সহায়তায় পুলিশে খবর দেন।


খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই রিপন চন্দ্র দাস ঘটনাস্থলে পৌঁছে মৃতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছ।


এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, আমরা প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে করছি। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় নবীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।


এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, আনোয়ার হোসেন একজন সহজ-সরল এবং শান্ত স্বভাবের মানুষ ছিলেন।

▐ এই সম্পর্কিত আরো

খোঁজ নেই অর্ধশতাধিক পুলিশ কর্মকর্তার

মুস্তাফিজের খরুচে বোলিং, বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

পাঠানপাড়ায় সওজের ভূমিতে তোলা দেয়াল ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ

কানাডা থেকে ফেরত পাঠানো হলো ৩৪০ বাংলাদেশিকে, অপেক্ষায় আরও ১,৩৬৮

জৈন্তাপুর সীমান্তে চোরাচালানের মহোৎসব: ওসির পাশে রহস্যময় ‘সভাপতি’

বিয়ানীবাজারে ঠিকাদার কাজ না করায় থমকে আছে এক কোটি টাকার মার্কেট নির্মাণ

জৈন্তাপুরে ১৫ হাজার ৪৪ ঘনফুট বালুর পূর্ণ নিলাম সম্পন্ন

বিশ্বনাথে বিনামূল্যে সাড়ে ৫ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দিল ওয়ান পাউন্ড হাসপাতাল

কুলাউড়ায় আব্দুল মান্নানের বিরুদ্ধে জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ

কানাইঘাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার