সোমবার, ০২ মার্চ ২০২৬
সোমবার, ০২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কয়েক মাস পরিকল্পনার পর খামেনিকে হত্যা করে যুক্তরাষ্ট্র-ইসরাইল মধ্যপ্রাচ্যে দুই বাংলাদেশির মৃত্যুতে সরকারের বিবৃতি আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে এবার ঢাকার শোক প্রকাশ বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র জামালগঞ্জে ইমার্জেন্সি রেসপন্স টিমের করণীয় বিষয়ক মোটিভেশনাল ওয়ার্কশপ জামালগঞ্জে নদী ভাঙনে বিলীনের ঝুঁকিতে মসজিদ, মাছ বাজার ও দোকানপাট বিরোধী দল থেকেই ডেপুটি স্পিকার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সব মন্ত্রণালয়কে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর সংস্কার বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করতে হবে: আব্দুস সালাম এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ
advertisement
সিলেট বিভাগ

মানবাধিকার দিবসে গোয়াইনঘাটে ছাত্রদলের মানববন্ধন

আর্ন্তজাতিক মানবাধিকার দিবসে গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তি এবং ফ্যাসিস আওয়ামী লীগের আমলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকান্ডে নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবিতে গোয়াইনঘাট উপজেলা ছাত্রদল ও গোয়াইনঘাট সরকারী কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরের গোয়াইনঘাট উপজেলা শহীদ মিনারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মঙ্গলবার দুপুরে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে গোয়াইনঘাট উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক হাসান আহমেদ এর সভাপতিত্বে জেলা ছাত্র দলের সদস্য আং রব ও গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মুসলিম উদ্দিন এর পরিচালনায় উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম।  প্রধান বক্তার বক্তব্য রাখেন, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক এম.সাইদুর রহমান। 

মানববন্ধনে বক্তারা বক্তব্য বলেন, আওয়ামীলীগ বিগত ১৫ বছরে দেশের গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন ও ভোটাধিকারকে ধ্বংস করে দিয়েছিল। মানবিক মূল্যবোধ বলতে কিছু ছিলনা। সর্বক্ষেত্রে নির্লজ্জ দলীয়করণ, অর্থ পাচার থেকে শুরু করে দেশে গুম-খুন ও নির্মম হত্যাকান্ডে নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবি জানানো হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট সরকারী কলেজ ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুক আহমেদ, উপজেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ,ইমদাদুর রহমান ইমদাদ সাবেক ছাত্রদল নেতা,এম জে কাওসার সাবেক ছাত্রদল নেতা, কবির আহমদ,রহিম উদ্দীন,রোকন আহমদ,মাহমুদ আহমেদ, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা ছাত্রদল নেতা জুবের আহমদ, জুয়েল রানা জায়েদ আহমদ প্রমুখ সহ গোয়াইনঘাট উপজেলা ও গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্র দল এবং বিভিন্ন ইউনিয়ন ছাত্র দলের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।

এই সম্পর্কিত আরো

কয়েক মাস পরিকল্পনার পর খামেনিকে হত্যা করে যুক্তরাষ্ট্র-ইসরাইল

মধ্যপ্রাচ্যে দুই বাংলাদেশির মৃত্যুতে সরকারের বিবৃতি

আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে এবার ঢাকার শোক প্রকাশ

বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

জামালগঞ্জে ইমার্জেন্সি রেসপন্স টিমের করণীয় বিষয়ক মোটিভেশনাল ওয়ার্কশপ

জামালগঞ্জে নদী ভাঙনে বিলীনের ঝুঁকিতে মসজিদ, মাছ বাজার ও দোকানপাট

বিরোধী দল থেকেই ডেপুটি স্পিকার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সব মন্ত্রণালয়কে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

সংস্কার বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করতে হবে: আব্দুস সালাম

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ