মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতি হিসেবে প্রথম সিলেট সফরে মির্জা ফখরুল খেলাধুলার উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ পরিকল্পনা: তাহসিনা রুশদীর আসিফ মাহমুদের ‘সিন্ডিকেটে’ ১১ হাজার কোটি টাকা? অনুসন্ধানে দুদক মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ দুর্গাপূজায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: জিকে গউছ কুলাউড়ায় ২,৫০০ চা শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের রেইনকোট বিতরণ হাজী স্বপনকে ছেড়ে দেওয়ার অভিযোগ, ওসি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ কুলাউড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ কুলাউড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বিদ্যুতের লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিলে নাকাল শান্তিগঞ্জ, জনমনে ক্ষোভ
advertisement
সিলেট বিভাগ

জাফলংয়ে নিজ মিষ্টির দোকান থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং মামার দোকান থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিজের দোকানের ভেতর ঝুলন্ত অবস্থায় রাজিব কৃষ্ণ সরকার (৩৩) নামের ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

রবিবার রাত ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রাজিব কৃষ্ণ সরকার নেত্রকোনা খালিয়াজুড়ি এলাকার জয় কৃষ্ণ সরকারের ছেলে। তিনি মামার দোকান এলাকায় মিষ্টির ব্যবসা করতেন। 

পুলিশ জানায়, রবিবার রাতে একজন ক্রেতা মিষ্টি কিনতে গিয়ে দেখেন দোকানের সার্টার ঠিকমতো লাগানো নয়। ভেতর থেকেও দুর্গন্ধ আসছে। তিনি সার্টার খুলে দোকানের ভেতর রাজিবের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে বাজারের ব্যবসায়ীরা পুলিশে খবর দেন।  

 

গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল জানান, ধারণা করা হচ্ছে ৩-৪ দিন আগে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

রাষ্ট্রপতি হিসেবে প্রথম সিলেট সফরে মির্জা ফখরুল

খেলাধুলার উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ পরিকল্পনা: তাহসিনা রুশদীর

আসিফ মাহমুদের ‘সিন্ডিকেটে’ ১১ হাজার কোটি টাকা? অনুসন্ধানে দুদক

মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ

দুর্গাপূজায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: জিকে গউছ

কুলাউড়ায় ২,৫০০ চা শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের রেইনকোট বিতরণ

হাজী স্বপনকে ছেড়ে দেওয়ার অভিযোগ, ওসি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

কুলাউড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

কুলাউড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বিদ্যুতের লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিলে নাকাল শান্তিগঞ্জ, জনমনে ক্ষোভ