সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল ইসলাম এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচনে অংশ নিলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে: ইসি ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
advertisement
সিলেট বিভাগ

চৌহাট্টায় ট্রাকচাপায় নিহত মোটরসাইকেল চালক শহীদের পরিবারের পাশে জামায়াত

সিলেট নগরীর ব্যস্ততম এলাকা চৌহাট্টায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত মোটরসাইকেল চালকের শহীদ আহমদ চৌধুরীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ।

রোববার (২০ এপ্রিল) রাতে সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের নেতৃত্বে দক্ষিণ সুরমায় বরইকান্দি এলাকায় নিহতের বাড়ীতে যান জামায়াত নেতৃবৃন্দ। 

এসময় নিহতের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং নিহতের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন তারা। 
এসময় উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, দক্ষিণ সুরমা থানা আমীর মাওলানা মুজিবুর রহমান, ২৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আবুল লেইছ, সহ-সভাপতি সোহেল রানা, সেক্রেটারী মামুন আহমদ, ওয়ার্ড জামায়াতের যুব বিভাগের সভাপতি সাব্বির আহমদ ও সেক্রেটারী শফিউল আলম। এছাড়া এসময় নিহতের ছোট ভাই জাহিদ আহমদ চৌধুরী ও রাসেল আহমদ চৌধুরী উপস্থিত ছিলেন।

সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, নগরীর ব্যস্ততম এলাকায় এমন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাটি হৃদয় বিদারক। আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহ পাক মরহুম শহীদ আহমদ চৌধুরীকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আজকে আমরা নিহতের পরিববারের সাথে সাক্ষাৎ করেছি, তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছি। জামায়াত নিহতের পরিবারের পাশে থাকবে বলে আশ^স্ত করেছি।

প্রসঙ্গত- গত শনিবার (১৯ এপ্রিল) বিকেল ৫ টায় নগরীর চৌহাট্টা পয়েন্ট সংলগ্ন আলপাইন রেস্টুরেন্টের সামনে ট্রাকচাপায় মারা যান শহীদ আহমদ চৌধুরী। তিনি দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকার অনাবিল ২১ বাসার বাসিন্দা ও মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

এই সম্পর্কিত আরো

বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি

চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল ইসলাম

এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচনে অংশ নিলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে: ইসি

ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর