সোমবার, ০২ মার্চ ২০২৬
সোমবার, ০২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কয়েক মাস পরিকল্পনার পর খামেনিকে হত্যা করে যুক্তরাষ্ট্র-ইসরাইল মধ্যপ্রাচ্যে দুই বাংলাদেশির মৃত্যুতে সরকারের বিবৃতি আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে এবার ঢাকার শোক প্রকাশ বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র জামালগঞ্জে ইমার্জেন্সি রেসপন্স টিমের করণীয় বিষয়ক মোটিভেশনাল ওয়ার্কশপ জামালগঞ্জে নদী ভাঙনে বিলীনের ঝুঁকিতে মসজিদ, মাছ বাজার ও দোকানপাট বিরোধী দল থেকেই ডেপুটি স্পিকার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সব মন্ত্রণালয়কে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর সংস্কার বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করতে হবে: আব্দুস সালাম এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ
advertisement
সিলেট বিভাগ

নবীগঞ্জে আন্তর্জাতিক দুর্নীত বিরোধী দিবস পালিত

উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ এই প্রতিপাদ্য বিষয়ের মধ্য দিয়ে শনিবার (৯ ডিসেম্বর) সকালে সারা দেশের ন্যায় নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীত বিরোধী দিবস উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

নবীগঞ্জ উপজেলা দুর্নীতি বিরোধী কমিটির সভাপতি তনুজ রায়ের সভাপতিত্বে এবং পজীপ অফিসার শাকিল আহমদ এর পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন দুর্নীতি বিরোধী কমিটির সাধারন সম্পাদক ফয়জুর রব পনি। এতে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাস অনুপ।

বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন, নবীগঞ্জ পজীপ কর্মকর্তা শাকিল আহমদ, নবীগঞ্জ প্রেসক্লাবের  সভাপতি এম,এ আহমদ আজাদ,  সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার,সহকারী প্রোগ্রামার কাজী মইনুল হোসেন,দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি কাঞ্চন বনিক, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, সমাজ সেবা অফিসার হাফিজুর রহমান,জন স্বাস্থ্য প্রকৌশলী অফিসার মোঃ জাকারিয়া, প্রাথমিক শিক্ষা অফিসার রোমান মিয়া, প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,শিক্ষক ফাতেমা মোতালেব,সুমি বেগম,,হিরামিয়া গার্লস স্কুলের শিক্ষার্থী প্রমূখ। অনুষ্টানে শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও অনুপম দাস বলেন,অতীতে বাংলাদেশ দুর্নীতিতে বেশি আসক্ত থাকলেও বর্তমানে তা অনেকটা কমে এসেছে। তাই বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ গড়তে সমাজ থেকে দুর্নীতিকে বিদায় করতে সবাইকে যার যার অবস্থানে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

দিবসটি পালন উপলক্ষ্যে আলোচনা সভাব পূর্বে দুর্নীতি বিরোধী শোভাযাত্রা,পতাকা উত্তোলন,বেলুন উড়ানোসহ অন্যান্য কর্মসুচী পালন করা হয়।

এই সম্পর্কিত আরো

কয়েক মাস পরিকল্পনার পর খামেনিকে হত্যা করে যুক্তরাষ্ট্র-ইসরাইল

মধ্যপ্রাচ্যে দুই বাংলাদেশির মৃত্যুতে সরকারের বিবৃতি

আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে এবার ঢাকার শোক প্রকাশ

বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

জামালগঞ্জে ইমার্জেন্সি রেসপন্স টিমের করণীয় বিষয়ক মোটিভেশনাল ওয়ার্কশপ

জামালগঞ্জে নদী ভাঙনে বিলীনের ঝুঁকিতে মসজিদ, মাছ বাজার ও দোকানপাট

বিরোধী দল থেকেই ডেপুটি স্পিকার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সব মন্ত্রণালয়কে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

সংস্কার বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করতে হবে: আব্দুস সালাম

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ