বুধবার, ০৫ আগস্ট ২০২৬
বুধবার, ০৫ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ টাকার বিনিময়ে আসামি ছাড়ার অভিযোগ, সংবাদ প্রকাশের পর ফের গ্রেপ্তার শান্তিগঞ্জে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পঞ্চমবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন বিয়ানীবাজারের জসিম উদ্দিন সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-ছাত্রলীগের ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা লেকাম্বা ট্র্যাজেডি: প্রাণ হারালেন নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের ১৬ ঘণ্টা পর লাশ উদ্ধার সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১২ বছরের শিশুকে বলাৎকার: অভিযুক্ত আলাল গ্রেপ্তার জামালগঞ্জে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রফিকুল ইসলামের দিরাই থানার ওসি আমিনুল ইসলাম সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত
advertisement
সিলেট বিভাগ

সিলেটে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতা গ্রেফতার

সিলেটে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতা আকছার মিয়াকে রোববার রাতে অভিযান চালিয়ে আবার গ্রেফতার করেছে পুলিশ


সিলেটের ওসমানীনগরে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তার আকছার মিয়া (৫৫) উপজেলার বড় হাজীপুর গ্রামের বাসিন্দা। তিনি উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় অন্তত সাতটি মামলা রয়েছে।

গতকাল রোববার রাত দেড়টার দিকে হবিগঞ্জের নবীগঞ্জ আউশকান্দি এলাকা থেকে আকছারকে গ্রেফতার করে পুলিশ। এর আগে ১ এপ্রিল বিকেলে তাঁকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়ার পথে উপজেলার ইসলামপুর এলাকায় আকছারের পরিবার এবং গ্রামের লোকজন উত্তেজিত হয়ে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ তাঁকে ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনার পর ওসমানীনগর থানার পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে আকছারকে গ্রেফতার চেষ্টা চালায়। কিন্তু তাঁকে গ্রেফতার করতে না পারলেও ১ এপ্রিল রাতেই উপজেলার মুক্তারপুর হাওর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় হাতকড়া উদ্ধার করা হয়। এ ঘটনায় ওসমানীনগর থানায় ২ এপ্রিল মামলা করা হয়। ওই মামলায় যৌথ বাহিনীর অভিযানে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

সিলেটের সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) সম্রাট তালুকদার বলেন, গ্রেফতার আকছারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

এই সম্পর্কিত আরো

জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

টাকার বিনিময়ে আসামি ছাড়ার অভিযোগ, সংবাদ প্রকাশের পর ফের গ্রেপ্তার

শান্তিগঞ্জে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পঞ্চমবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন বিয়ানীবাজারের জসিম উদ্দিন

সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-ছাত্রলীগের ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

লেকাম্বা ট্র্যাজেডি: প্রাণ হারালেন নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল

হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের ১৬ ঘণ্টা পর লাশ উদ্ধার

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১২ বছরের শিশুকে বলাৎকার: অভিযুক্ত আলাল গ্রেপ্তার

জামালগঞ্জে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রফিকুল ইসলামের

দিরাই থানার ওসি আমিনুল ইসলাম সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত