বুধবার, ০৩ জুন ২০২৬
বুধবার, ০৩ জুন ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ফতেপুরে লেগুনা চালক লোকমানের হাতে ভাই-চাচা সর্বস্বান্ত! গাড়ি আটক, চালক শ্রীঘরে; তবুও ধরাছোঁয়ার বাইরে ‘শ্যাম কালা’! সিলেটে আওয়ামী লীগের ‘এজেন্ডা বাস্তবায়নকারী’ এখনো শিক্ষা বোর্ডের সচিব পদে! সিলেটে ভাড়া বাসার সিঁড়ি থেকে যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার সিলেটে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেফতার, ভিকটিম উদ্ধার স্পিকারের সঙ্গে যুক্তরাষ্ট্র ও স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ব্যাটারিচালিত রিকশা মহানগর এলাকার বাইরে নেওয়ার চিন্তাভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা এলডিসি উত্তরণে বাংলাদেশকে আরও ৩ বছর সময় দেয়ার সুপারিশ জাতিসংঘ কমিটির সিলেটে আবাসিক হোটেলে অসামাজিক কাজ, ৯ তরুণ-তরুণী আটক
advertisement
সিলেট বিভাগ

সিলেটের সড়কে ঝরলো শিক্ষিকার প্রাণ, গুরুতর আহত বিজিবি সদস্য ভাই

সিলেটের জকিগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী এক স্কুল শিক্ষিকা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ছোট ভাই বিজিবি সদস্য।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল ৩টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের থানা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুল শিক্ষিকার নাম তাসনিয়া পারভীন জুই (২৭) ও আহত বিজিবি সদস্য ইমদাদুল হক ইমন (২৪)। তার জকিগঞ্জ সদর ইউপির লালোগ্রামের অব: বিজিবি কমান্ডার আমিনুল হক বাচ্চুর মেয়ে এবং ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা বাস ও জকিগঞ্জ থেকে ছেড়ে আসা মোটর সাইকেল থানাবাজারের পূর্ব পাশে আসা মাত্র যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান স্কুল শিক্ষিকা জুই। তার ভাই বিজিবি সদস্য ইমনও গুরুতর আহত হন। ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি হেফাজতে নিয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার পর থেকে বাস চালক পলাতক রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, শিক্ষিকার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং বাস চালককে শাস্তির আওতায় দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এই সম্পর্কিত আরো

ফতেপুরে লেগুনা চালক লোকমানের হাতে ভাই-চাচা সর্বস্বান্ত!

গাড়ি আটক, চালক শ্রীঘরে; তবুও ধরাছোঁয়ার বাইরে ‘শ্যাম কালা’!

সিলেটে আওয়ামী লীগের ‘এজেন্ডা বাস্তবায়নকারী’ এখনো শিক্ষা বোর্ডের সচিব পদে!

সিলেটে ভাড়া বাসার সিঁড়ি থেকে যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেটে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেফতার, ভিকটিম উদ্ধার

স্পিকারের সঙ্গে যুক্তরাষ্ট্র ও স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ব্যাটারিচালিত রিকশা মহানগর এলাকার বাইরে নেওয়ার চিন্তাভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বুধবার বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা

এলডিসি উত্তরণে বাংলাদেশকে আরও ৩ বছর সময় দেয়ার সুপারিশ জাতিসংঘ কমিটির

সিলেটে আবাসিক হোটেলে অসামাজিক কাজ, ৯ তরুণ-তরুণী আটক