সোমবার, ০২ মার্চ ২০২৬
সোমবার, ০২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংস্কার বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করতে হবে: আব্দুস সালাম এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ হাসিনার আমলের মতো সাবেক উপদেষ্টা আদিলুরকে বিমানবন্দরে হয়রানি ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু মঙ্গলবার মালয়েশিয়ায় স্বেচ্ছাসেবক দলের ইফতার ও দোয়া মাহফিল কালীঘাটে চোরাই পণ্যের ‘সাম্রাজ্য’: নেপথ্যে মাসুম-শরীফ সিন্ডিকেট বাদী জানেন না আসামী কে - জুলাই আন্দোলন: আহতদের গেজেট তালিকাভুক্তি মামলায় রহস্য! চুনারুঘাটে আকল মিয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন অধ্যাপক শাহজালাল সাদ্দাম-গাদ্দাফির পর মার্কিন আগ্রাসনের শিকার খামেনি
advertisement
সিলেট বিভাগ

রাজনগরে আন্তর্জাতিক কেরাত সম্মেলন বুধবার

 

মৌলভীবাজারের রাজনগরে প্রথম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক কিরাত সম্মেলন। বাংলাদেশ ও আরব বিশ্বের কয়েকটি দেশের ক্বারীদের নিয়ে আগামী বুধবার ১১ ডিসেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার যৌত উদ্দ্যাগে উপজেলার শহীদ সুদর্শন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে এ ক্বিরাত সম্মেলন। এ উপলক্ষে সোমবার  দুপুরে রাজনগর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে কিরাত সম্মেলন সফলের লক্ষ্যে মতবিনিময় করেছেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ  ও তালামিযে ইসলামিয়ার নেতৃবৃন্দ। 

মতবিনিময় সভায় লিখিত বক্তব্য পাঠ করেন আল ইসলাহের টেংরা ইউনিয়নের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ। লিখিত বক্তব্যে বলেন, ‘আমরা মাস ব্যাপি আন্তর্জাতিক কিরাত সম্মেলন সফল করতে উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষদের সাথে মতবিনিময় করেছি। আমাদের এই উদ্দ্যোগকে সবাই সাধুবাদ জানিয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশের ক্বারীদের নিয়ে এই প্রথম রাজনগরে আন্তর্জাতিক কেরাত সম্মেলন অনুষ্ঠিত হবে। আমরা ধর্মপ্রাণ মানষের মাঝে উচ্ছাস দেখতে পেয়েছি। নিরাপত্তার জন্য আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় করেছি। এছাড়াও আমাদের নিজেদের মধ্য থেকে অর্ধশত স্বেচ্ছাসেবী কাজ করবে।

মতবিনিময় সভায় জানানো হয় আন্তর্জাতিক কিরাত সম্মেলনে যারা তেলাওয়াত করবেন- মিশর থেকে শাইখ ইয়াসির শারক্বাউঈ, বাংলাদেশের শাইখ আহমদ বিন ইউসুফ আল আযহারী, ইরান থেকে ক্বারী হামীদ রেজা আহমাদী ওয়াফা, মরক্কোর ক্বারী ইলিয়াস আল-মিহযাউঈ, বাংলাদেশের ক্বারী সাইফুল ইসলাম ও হাফিজ ক্বারী মুজাম্মিল আহমদ।

কিরাত সম্মেলন সফল করার জন্য মতবিনিময় সভায় রাজনগর উপজেলাসহ সর্বস্তরের জনসাধারণের  উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করছেন আয়োজকরা। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে ছিলেন উপজেলা তালামিযের সভাপতি আলী হোসাইন মিতুল, উপজেলা তালামিযের সাবেক সাধারণ সম্পাদক সায়েম আহমদ, টেংরা ইউনিয়ন তালামিযের সভাপতি রাহেল আহমদ প্রমুখ।

এই সম্পর্কিত আরো

সংস্কার বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করতে হবে: আব্দুস সালাম

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

হাসিনার আমলের মতো সাবেক উপদেষ্টা আদিলুরকে বিমানবন্দরে হয়রানি

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু মঙ্গলবার

মালয়েশিয়ায় স্বেচ্ছাসেবক দলের ইফতার ও দোয়া মাহফিল

কালীঘাটে চোরাই পণ্যের ‘সাম্রাজ্য’: নেপথ্যে মাসুম-শরীফ সিন্ডিকেট

বাদী জানেন না আসামী কে জুলাই আন্দোলন: আহতদের গেজেট তালিকাভুক্তি মামলায় রহস্য!

চুনারুঘাটে আকল মিয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল

কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন অধ্যাপক শাহজালাল

সাদ্দাম-গাদ্দাফির পর মার্কিন আগ্রাসনের শিকার খামেনি