সোমবার, ০২ মার্চ ২০২৬
সোমবার, ০২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংস্কার বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করতে হবে: আব্দুস সালাম এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ হাসিনার আমলের মতো সাবেক উপদেষ্টা আদিলুরকে বিমানবন্দরে হয়রানি ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু মঙ্গলবার মালয়েশিয়ায় স্বেচ্ছাসেবক দলের ইফতার ও দোয়া মাহফিল কালীঘাটে চোরাই পণ্যের ‘সাম্রাজ্য’: নেপথ্যে মাসুম-শরীফ সিন্ডিকেট বাদী জানেন না আসামী কে - জুলাই আন্দোলন: আহতদের গেজেট তালিকাভুক্তি মামলায় রহস্য! চুনারুঘাটে আকল মিয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন অধ্যাপক শাহজালাল সাদ্দাম-গাদ্দাফির পর মার্কিন আগ্রাসনের শিকার খামেনি
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জে নিখোঁজের তিনদিন পর পরিত্যক্ত ঘর থেকে শিশুর মরদেহ উদ্ধার


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় নিখোঁজের তিনদিন পর পরিত্যক্ত ঘরে পাওয়া গেল ইব্রাহিম খলিলুল্লাহ (৭) নামের এক শিশুর মরদেহ। 


সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামে একটি পরিত্যক্ত ঘর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

ইব্রাহীম খলিলুল্লাহ উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামের ইদ্রিস আলী ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শনিবার বিকেলে শিশু ইব্রাহিম খেলতে বের হয়ে আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। এব্যাপারে রবিবার দোয়ারাবাজার থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়।

সোমবার সকালে বাচ্চারা পরিত্যক্ত বাড়ির উঠোনে খেলাধুলার সময় পরিত্যক্ত ঘরে খেলার বল খুঁজতে গিয়ে শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার করলে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তের পর সঠিক তথ্য জানা যাবে।

এই সম্পর্কিত আরো

সংস্কার বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করতে হবে: আব্দুস সালাম

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

হাসিনার আমলের মতো সাবেক উপদেষ্টা আদিলুরকে বিমানবন্দরে হয়রানি

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু মঙ্গলবার

মালয়েশিয়ায় স্বেচ্ছাসেবক দলের ইফতার ও দোয়া মাহফিল

কালীঘাটে চোরাই পণ্যের ‘সাম্রাজ্য’: নেপথ্যে মাসুম-শরীফ সিন্ডিকেট

বাদী জানেন না আসামী কে জুলাই আন্দোলন: আহতদের গেজেট তালিকাভুক্তি মামলায় রহস্য!

চুনারুঘাটে আকল মিয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল

কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন অধ্যাপক শাহজালাল

সাদ্দাম-গাদ্দাফির পর মার্কিন আগ্রাসনের শিকার খামেনি