সোমবার, ০২ মার্চ ২০২৬
সোমবার, ০২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংস্কার বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করতে হবে: আব্দুস সালাম এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ হাসিনার আমলের মতো সাবেক উপদেষ্টা আদিলুরকে বিমানবন্দরে হয়রানি ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু মঙ্গলবার মালয়েশিয়ায় স্বেচ্ছাসেবক দলের ইফতার ও দোয়া মাহফিল কালীঘাটে চোরাই পণ্যের ‘সাম্রাজ্য’: নেপথ্যে মাসুম-শরীফ সিন্ডিকেট বাদী জানেন না আসামী কে - জুলাই আন্দোলন: আহতদের গেজেট তালিকাভুক্তি মামলায় রহস্য! চুনারুঘাটে আকল মিয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন অধ্যাপক শাহজালাল সাদ্দাম-গাদ্দাফির পর মার্কিন আগ্রাসনের শিকার খামেনি
advertisement
সিলেট বিভাগ

যুক্তরাজ্যে গাছ চাপায় ওসমানীনগরের প্রবাসী নিহত


যুক্তরাজ্যে প্রচণ্ড ঘুর্ণিঝড়ের সময় গাড়ির উপর গাছ পড়ে কাহের হোসেন শাহিন (৫৫) নামের এক প্রবাসী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

শনিবার যুক্তরাজ্য সময় বিকেলে ৪টার দিকে বার্মিংহামের এরডিংটনের নিউ সাটন রোডে এই দুর্ঘটনা ঘটে। তিনি ৬ মেয়ে ও ১ ছেলে সন্তানের জনক।

কাহের হোসেন শাহিন সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউপির সিকন্দরপুর (রংবরং) গ্রামের মৃত আকমল মিয়ার ছেলে ও প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর গরীব কল্যাণ সমিতির সহসভাপতি। যুক্তরাজ্য কমিউনিটির পরিচিত ও জনপ্রিয় ব্যক্তি কাহের হোসেন শাহিন যুক্তরাজ্যের অসংখ্য সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। কাহের হোসেন শাহিনের আকস্মিক মৃত্যুতে গোটা যুক্তরাজ্যের বাঙালি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহত কাহের হোসেন শাহিনের চাচাতো ভাই বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান আবদাল মিয়া বলেন, পরিবার পরিজন নিয়ে দীর্ঘদিন ধরে শাহিন যুক্তরাজ্যে বসবাস করে আসছেন। তার এই আকস্মিক মৃত্যুতে আমরা দেশে ও প্রবাসের সকল আত্মীয়স্বজন শোকাহত হয়ে পরেছি। শাহিনের আত্মার মাগফেরাত কামনা করে সকলের নিকট নিহত শাহিনের জন্য দোয়া কামনা করেন তিনি।

এই সম্পর্কিত আরো

সংস্কার বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করতে হবে: আব্দুস সালাম

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

হাসিনার আমলের মতো সাবেক উপদেষ্টা আদিলুরকে বিমানবন্দরে হয়রানি

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু মঙ্গলবার

মালয়েশিয়ায় স্বেচ্ছাসেবক দলের ইফতার ও দোয়া মাহফিল

কালীঘাটে চোরাই পণ্যের ‘সাম্রাজ্য’: নেপথ্যে মাসুম-শরীফ সিন্ডিকেট

বাদী জানেন না আসামী কে জুলাই আন্দোলন: আহতদের গেজেট তালিকাভুক্তি মামলায় রহস্য!

চুনারুঘাটে আকল মিয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল

কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন অধ্যাপক শাহজালাল

সাদ্দাম-গাদ্দাফির পর মার্কিন আগ্রাসনের শিকার খামেনি