সোমবার, ০২ মার্চ ২০২৬
সোমবার, ০২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মালয়েশিয়ায় স্বেচ্ছাসেবক দলের ইফতার ও দোয়া মাহফিল কালীঘাটে চোরাই পণ্যের ‘সাম্রাজ্য’: নেপথ্যে মাসুম-শরীফ সিন্ডিকেট বাদী জানেন না আসামী কে - জুলাই আন্দোলন: আহতদের গেজেট তালিকাভুক্তি মামলায় রহস্য! চুনারুঘাটে আকল মিয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন অধ্যাপক শাহজালাল সাদ্দাম-গাদ্দাফির পর মার্কিন আগ্রাসনের শিকার খামেনি আমিরাতে ইরানি হামলায় বাংলাদেশি নিহত কলেজছাত্রী ধর্ষণ ও ভিডিও ধারণ: যুবকের যাবজ্জীবন এশিয়ার নারী ফুটবল আসর শুরু: জয়ে শুভ সূচনা স্বাগতিক অস্ট্রেলিয়ার নির্ধারিত সময়েও শেষ হয়নি হাওরের বাঁধের কাজ, বোরো ফসল নিয়ে শঙ্কায় কৃষক
advertisement
সিলেট বিভাগ

কুয়েতে বিশ্বনাথের শালা ও দুলাভাইয়ের করুণ মৃত্যু

কুয়েতে জেনারেটরের ধোঁয়ায় শ্বাসরোদ্ধ হয়ে সিলেটের বিশ্বনাথের দুই প্রবাসীর করুণ মৃত্যু হয়েছে। তারা হলেন, পৌরসভার ৯নং ওয়ার্ডের নরশিংপুর গ্রামের কুয়েত প্রবাসী মৃত: হাজী মনা উল্লার ছেলে কয়েছ মিয়া (৪৪) ও তার শালা উপজেলার লামাকাজি ইউনিয়নেরে শাখারিকোনা গ্রামের আব্দুল গৌছের ছেলে রাসেল আহমদ (২৯)।

আজ রবিবার (৮ডিসেম্বর) তাদের লাশ বাড়িতে পৌঁছেছে। দুপুর পৌনে ১২টায় কয়েছ আহমদ ও ২টায় রাসেল আহমদের জানাযা অনুষ্ঠিত হয়েছে। তাদের এই করুণ মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। 

জানাগেছে, কয়েছ মিয়া কুয়েতের আল-সাবা নামক মরুভূমি এলাকায় একটি ছাউনিতে তাবুর ভেতরে রাত্রীযাপন করতেন। গত মঙ্গলবার তার শারীরিক অসুস্থতা দেখা দিলে শালা রাসেল ও তার বড় ভাই বোন জামাই কয়েছকে দেখতে আসেন। ছোট বোনের জামাই কয়েছকে দেখাশুনার জন্য রাতে রাসেলকে রেখে যান। তাবুর ভেতরে জেনারেটরের মাধ্যমে হিটার চালিয়ে ঘুমিয়ে পড়েন দুজন। সকালে ঘুমন্ত অবস্থায় তাদের লাশ উদ্ধার করে আল-সাবা হাসপাতালে নিয়ে যান সেখানকার পুলিশ। হাসপাতালের রিপোর্টে জানা যায়, জেনারেটরের ধোঁয়ায় শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়।

কয়েছ মিয়া ৩মাস আগে কুয়েতে গিয়েছিলেন, তিনি এক ছেলে, এক মেয়ে, স্ত্রী, মাসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন। আর রাসেল আহমদ গত ৪বছর আগে কুয়েতে যান। তার ১৩ মাস বয়সি এক কন্যা সন্তান রয়েছে। 

এই সম্পর্কিত আরো

মালয়েশিয়ায় স্বেচ্ছাসেবক দলের ইফতার ও দোয়া মাহফিল

কালীঘাটে চোরাই পণ্যের ‘সাম্রাজ্য’: নেপথ্যে মাসুম-শরীফ সিন্ডিকেট

বাদী জানেন না আসামী কে জুলাই আন্দোলন: আহতদের গেজেট তালিকাভুক্তি মামলায় রহস্য!

চুনারুঘাটে আকল মিয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল

কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন অধ্যাপক শাহজালাল

সাদ্দাম-গাদ্দাফির পর মার্কিন আগ্রাসনের শিকার খামেনি

আমিরাতে ইরানি হামলায় বাংলাদেশি নিহত

কলেজছাত্রী ধর্ষণ ও ভিডিও ধারণ: যুবকের যাবজ্জীবন

এশিয়ার নারী ফুটবল আসর শুরু: জয়ে শুভ সূচনা স্বাগতিক অস্ট্রেলিয়ার

নির্ধারিত সময়েও শেষ হয়নি হাওরের বাঁধের কাজ, বোরো ফসল নিয়ে শঙ্কায় কৃষক