বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত
advertisement
সিলেট বিভাগ

নবীগঞ্জে তারাবির নামাজে কথা কাটাকাটি, ছুরিকাঘাতে একজন নিহত

নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট দক্ষিন পাড়া জামে মসজিদের মধ্যে তারাবি নামাজে কথা কাটাকাটির জেরধরে বাড়ি ফেরার পথে ছুরিঘাতে আব্দুল কাইয়ুম নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। তাকে  সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু বরণ করেন। ঘটনাটি গতকাল শুক্রবার রাত ১০টায় সংঘটিত হয়েছে। 

জানাযায়, নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট দক্ষিন পাড়া জামে মসজিদের মধ্যে তারাবি নামাজে কথা কাটাকাটি হয় একই গ্রামের মজুদ উল্লাহ পুত্র আব্দুল কাইয়ুম (৫৫) ও কাজী সুন্দর আলীর পুত্র কাজী মুজাহিদ আলী (৩৫) এর মধ্যে। এর জেরধরে বাড়ি ফেরার পথে আব্দুল কাইয়ূমকে কাজী মুজাহিদ আলী ছুরিকাঘাত করেন। এতে সে গুরুতর আহত হলে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে ১২টার সময় মৃত্যু বরণ করেন। এঘটনাটি নিয়ে এলাকার চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ রিয়াজ নাদির সুমন বলেন, দুইজনের মধ্যে ঈদের জামাত সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে বলে শুনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি।
নবীগঞ্জ থানার ওসি কামাল হোসেন জানান, তিনি বলেন আমি এখন ঘটনাস্থলে আছি, খবর পেয়ে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছি।পুলিশ এলাকার পরিস্থিতি স্বাভাবিক করেছেন। লাশ থানায় নিয়ৈ আসা হলে সুরতহাল করে হবিগঞ্জ মর্গে পাঠানো হবে।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা

কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা

কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা

গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ

জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত