বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত
advertisement
সিলেট বিভাগ

ছেলের দায়ের কোপে প্রাণ গেল পিতার

সিলেটের গোলাপগঞ্জে ছেলের দায়ের কোপে বাবার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের পালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. দুলু মিয়া (৬০)। ঘাতক ছেলে সুলতান আহমদকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুলু মিয়ার ছেলে সুলতান আহমদ সাত মাস আগে প্রবাস থেকে স্থায়ীভাবে দেশে ফেরেন। বাড়িতে ফেরার পর থেকে তার পরিবারের সঙ্গে ঝামেলা লেগেই ছিল। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নিজ বাড়িতে বাবাকে দা দিয়ে কুপিয়ে জখম করেন ছেলে সুলতান আহমদ। দায়ের কোপে দুলু মিয়ার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরে প্রতিবেশিরা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে এবং ছেলেকে আটক করে থানায় নিয়ে যায়। গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্লা বলেন- অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে। লাশের ময়না তদন্ত হবে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা

কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা

কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা

গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ

জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত