বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত
advertisement
সিলেট বিভাগ

স্বাধীনতা দিবস উদযাপন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট

বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পুর্তির এ আয়োজনের মধ্যে ছিলো জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও রক্ত সংগ্রহ কার্যক্রম।
 
বুধবার সকাল ৯টায় সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্রে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে জাতীয় পতাকা উত্তোলন করেন বাংলাদেশে রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তরের ট্রেজারার ও সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ইউনিট লেভেল অফিসার মো. মিজানুর রহমান উত্তোলন করেন রেড ক্রিসেন্ট পতাকা।
 
এরপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালের পরিচালক মোঃ নাজমুল হোসেন-এফসিএমএ, সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের অধ্যক্ষ রেনুয়ারা আক্তার, মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের ইনচার্জ ডাক্তার তাওহীদ চৌধুরী, হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট শিশু ডাক্তার নুরুল আলম খান, সিনিয়র কনসালটেন্ট গাইনি ডাক্তার উম্মে খায়ের খাদিজাতুল হুমাইরা সহ সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল, মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র ও সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের কর্মকর্তা-কর্মচারী ও যুব- স্বেচ্ছাসেবকরা।
 
সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালের আলোচনা সভার আনুষ্ঠানিকতা শেষে  সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এরপর রক্ত সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা

কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা

কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা

গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ

জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত