বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

মৌলভীবাজারের কুলাউড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে স্বাধীনতা সৌধ চত্বরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। পরে উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে স্বাধীনতা সৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

সকাল ৯টায় শহরের নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার।

দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সৌরভ গোস্বামীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবু মাসুদ, থানার ওসি মো. গোলাম আপছার, উপজেলা বিএনপির আহবায়ক রেদোয়ান খান, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুশীল চন্দ্র দে, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সাংবাদিক নাজমুল বারী সোহেল প্রমুখ।

এর পরে উপজেলা শিশু একাডেমির আয়োজনে উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবুল বাসারের পরিচালনায় অনুষ্ঠিত চিত্রাঙ্কন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

বিকাল ৩টায় উপজেলা প্রশাসন একাদশ বনাম পৌর প্রশাসন একাদশের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা

কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা

কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা

গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ

জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত