বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত
advertisement
সিলেট বিভাগ

লুঙ্গি পড়া তৃনমূল নেতা কর্মীদের আকাঙ্ক্ষার কথা শুনতে হবে : কামরুল

লুঙ্গি পড়া তৃনমূল নেতা কর্মীদের আশা- আকাঙ্ক্ষার কথা শুনতে নেতাদের প্রতি আহবান জানিয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য,সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সুনামগঞ্জ ১ আসনের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল।

তিনি আরও জানান তারাই আমাদের মূল শক্তি,তারাই আগামী নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিএনপি কে বিজয়ী করবে।

মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদের খেলার মাঠে সাবেক প্রধানমন্ত্রী,বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর দীর্ঘায়ু ও দেশের সমৃদ্ধি কামনায় দোয়া ও ইফতার মাহফিলে কথা গুলো বলেন।

এসময় তিনি আরও বলেন,আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান বলেছেন তৃনমুল নেতাকর্মীদের ও সাধারন জনগনকে ভালবাসা দিতে হবে, ভালবাসতে হবে। তাদের মন জয় করতে হবে। তাহলেই জনপ্রিয় হওয়া যাবে। আমি আপনাদের ভালবাসা সমর্থন পেলেই সিরাজুদ্দৌলা না হলে আব্দুল্লা। তাই আপনাদের নিয়ে আগামী দিন গুলোতে আপনাদের পাশে নিয়ে চলতে চাই,আর আপনারাও আমাকে পাশে রাখবেন এই আশা করছি।

কামরুজ্জামান কামরুল এর উদ্যোগে উপজেলা মাঠে ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জুনাব আলীর সভাপতিত্বে বাবরুল হাসান বাবলু,তোজাম্মিল হক নাসরুম এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কামরুজ্জামান কামরুল। এছাড়াও বক্তব্য রাখেন,জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম,সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি,সাবেক চেয়ারম্যান সবুজ আলম,জামায়াত ইসলামী উপজেলা আমীর রুকন উদ্দিন,বিএনপি নেতা আবুল হোসেন,সাকাওয়াত হোসেন,রফিকুল ইসলাম,আজিজুল ইসলাম,চাঁন মিয়া মাস্টার,আবুল কালাম,নাসির মিয়া,সাবেক ছাত্র নেতা জাহাঙ্গীর আলম,ছাত্র দলের আহবায়ক আবুল হাসান রাসেল প্রমুখ। এসময় উপজেলার ৭টি ইউনিয়নের বিএনপি,যুবদল,ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা

কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা

কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা

গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ

জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত