বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত
advertisement
সিলেট বিভাগ

সাংবাদিক হত্যাচেষ্টা মামলায় আরেক সাংবাদিক হুমায়ুন গ্রেফতার

সিলেটে সাংবাদিক হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি আরেক সাংবাদিক মাই টিভি'র গোয়াইনঘাট প্রতিনিধি ও গোয়াইনঘাট প্রেসক্লাবের সদ্য বহিষ্কৃত সদস্য হুমায়ূন আহমদকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। 

আজ রোববার (২৩ মার্চ) তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

এর আগে শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার বংশাল থানাধীন ৭৮/৩ সি নাজিমউদ্দিন রোড, চানখাঁরপুল চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, হুমায়ূন আহমদ সিলেটের গোয়াইনঘাট থানার ছৈলাখেল ৮ম খন্ড এলাকার  আবদুল কাদিরের ছেলে। তাছাড়া হুমায়ুনের বিরুদ্ধে চাঁদাবাজীসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ১ মার্চ তাকে গোয়াইনঘাট প্রেসক্লাব থেকে বহিষ্কার করে ক্লাব কর্তৃপক্ষ। 

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত আসামিকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। গোয়াইনঘাটের এক সাংবাদিকের উপর হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। 


প্রসঙ্গত, সোমবার (১৭মার্চ) রাত ১১টার দিকে জাফলং ব্রিজ সংলগ্ন এলাকা মাই টিভি'র গোয়াইনঘাট প্রতিনিধি ও গোয়াইনঘাট প্রেসক্লাবের সদস্য বহিষ্কৃত সদস্য হুমায়ুন ও তার বাহনিীর হাতে হামলার শিকার হন বাংলা টিভির জৈন্তাপুর-গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি দুলাল হোসেন রাজু, আনন্দ টিভির সাংবাদিক ইব্রাহিম আলী ও নাগরিক টিভির সাংবাদিক সালমান শাহ ।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা

কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা

কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা

গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ

জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত