বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত
advertisement
সিলেট বিভাগ

বিশ্বনাথে বাসিয়া নদীর বর্জ্য অপসারণ শুরু

দখলে-দূষণে বিপন্ন, সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিয়া নদীর বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেছে বিশ্বনাথ উপজেলা ও পৌর প্রশাসন। শনিবার (২২ মার্চ) দুপুরে নতুনবাজারের নদী তীরবর্তী স্থানে আনুষ্ঠানিকতার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। টানা পাঁচ দিন বর্জ্য অপসারণ কার্যকম চলমান থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক সুনন্দা রায়। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌরসভা প্রশাসক আলা উদ্দিন কাদের, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া ও বিশ্বনাথ উপজেলা জামায়াতের সেক্রেটারি মতিউর রহমান প্রমুখ।

বিশ্বনাথ পৌরসভা অফিস জানায়, উপজেলা ও পৌর প্রশাসনের উদ্যোগে বাসিয়া নদীর বর্জ্য অপসারণ করা হচ্ছে। সিলেট সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় তা বাস্তবায়ন হচ্ছে। টানা পাঁচদিন চলবে বর্জ্য অপসারণ কার্যক্রম। এতে আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৫ লক্ষ ৫০ হাজার টাকা। বর্জ্য পরিস্কারের সীমানা নির্ধারণ করা হয়েছে, পৌর শহরের বড় ব্রিজ থেকে মাছবাজার ব্রিজ পার হয়ে টিএনটি মোড় পর্যন্ত পুরো নদী।

বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরিষদ প্রশাসক সুনন্দা রায় বলেন, নদী রক্ষায় আমরা কার্যক্রম শুরু করেছি। সিলেট সিটি কর্পোরেশন এ কাজে যান্ত্রিক সহযোগিতা করছে। আশা করছি, সকলের সহযোগিতায় সফলভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম শেষ করতে পারবো।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা

কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা

কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা

গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ

জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত