মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা নবীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীকে ঘিরে ধোঁয়াশা: প্রেমঘটিত পলায়ন নাকি অপহরণ? শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে প্রকৌশলীর কার্যালয়ে তালা মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩ সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল সিলেটে ৩ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের ৪৮ হাজার টাকা জরিমানা
advertisement
সিলেট বিভাগ

ইলিয়াস আলীর স্ত্রীর গাড়ি ভাঙচুরকারী যুবলীগ নেতা কারাগারে

নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনার গাড়ি ভাঙচুর মামলার আসামি যুবলীগ নেতা ফারুক আহমদকে (৩৫) কারাগারে প্রেরণ করা হয়েছে।

বুধবার (১৯ মার্চ) তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সিলেটের ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার (১৮ মার্চ) তাকে উপজেলার তাজপুর বাজার থেকে গ্রেফতার করেন।

অভিযুক্ত ফারুক আহমদ উপজেলার তাজপুর ইউনিয়নের পালপাড়া গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে ও ওসমানীনগর যুবলীগ নেতা। এ নিয়ে মামলায় তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, গাড়ি ভাঙচুর মামলায় ফারুক আহমদ দীর্ঘদিন থেকে আত্মগোপনে ছিলেন। গোপন সাংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে গত বুধবার এ মামলার আসামি সিলেটের ওসমানী নগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য বেলাল আহমদকে গ্রেপ্তার করে পুলিশ।

এরপর গত সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার গোয়ালাবাজারে অভিযানে একই মামলায় অভিযুক্ত গোয়ালাবাজার ইউনিয়নের ব্রাহ্মণগ্রামের লাল মিয়ার ছেলে কাওছর মিয়াকে গ্রেফতার করা হয়।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা

নবীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীকে ঘিরে ধোঁয়াশা: প্রেমঘটিত পলায়ন নাকি অপহরণ?

শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে প্রকৌশলীর কার্যালয়ে তালা

মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা

প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল

সিলেটে ৩ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের ৪৮ হাজার টাকা জরিমানা