সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গোয়াইনঘাটে ২৪ লাখ টাকার ফেনসিডিলসহ নারী আটক সিলেটে নতুন বাসায় ওঠার পরদিনই ঘর থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার সংকটের মেঘ কেটে রোদের দেখা: মাঠ কাঁপাতে প্রস্তুত কিংস বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি
advertisement
সিলেট বিভাগ

হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবকে শোকজ

জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের আন্দোলনে মামলার আসামিকে নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ইফতার করার সময়ে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করার অভিযোগে হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক ও সদস্যকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বুধবার (১৯ মার্চ) কেন্দ্রীয় যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক পত্রে তাদের কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।


নোটিশে উল্লেখ করা হয়েছে, ১৪ মার্চ জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ ও সদস্য সচিব সফিকুর রহমান সিতু গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে ফ্যাসিস্ট হাসিনার দোসর ও হবিগঞ্জের আওয়ামী সন্ত্রাসী আবু জাহিরের অন্যতম সহযোগী জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের আন্দোলনে হামলার মামলার আসামি আহাম্মদ আলীকে সঙ্গে নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ইফতার করার সময়ে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যক্রম পরিচালনা করছেন বলে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দৃষ্টিগোচর হয়েছে।


এমতাবস্থায় সংগঠনবিরোধী এহেন কর্মকাণ্ডের জন্য আপনাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা ৩ দিনের মধ্যে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সম্মুখে উপস্থিত হয়ে লিখিত কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা হলো।


এ বিষয়ে হবিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু  জানান, আমি আমার মতো করে ইফতার করেছি। আহাম্মদ আলীকে আমি চিনি না, ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার পরিচয় নাই। কোনো দিন দেখাও হয় নাই। আমরা আওয়ামী লীগের দোসরের সঙ্গে বিগত ১৭ বছর ধরে সংগ্রাম করে আসছি, তাদেরকে শেল্টার দেওয়ার প্রশ্নেই ওঠে না। বিগত আন্দোলনে আমার চোখ নষ্ট হয়ে গেছে, অনেক বার জেল কেটেছি।

এই সম্পর্কিত আরো

গোয়াইনঘাটে ২৪ লাখ টাকার ফেনসিডিলসহ নারী আটক

সিলেটে নতুন বাসায় ওঠার পরদিনই ঘর থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার

সংকটের মেঘ কেটে রোদের দেখা: মাঠ কাঁপাতে প্রস্তুত কিংস

বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি