বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত
advertisement
সিলেট বিভাগ

মুসলিম হ্যান্ডস বাংলাদেশ কর্তৃক এতিম শিক্ষার্থীদের খাদ্য সামগ্রী বিতরণ

রমজান মাস উপলক্ষে সিলেটে এতিম শিক্ষার্থী ও তাদের পরিবারের মধ্যে চাল, ডাল, মুরগি, তেল, মুড়ি, আলু, ছোলা, সেমাই, পাউডার দুধ, খেজুর, চিনি, লবণ, শরবত, ও সরিষার তেল প্রদান করেছে মুসলিম হ্যান্ডস বাংলাদেশ। এ খাদ্যসামগ্রী ৫ জনের পরিবারের এক মাসের জন্য পর্যাপ্ত।


রবিবার(১৬ ই মার্চ) সিলেটে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। 

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুসলিম হ্যান্ডস স্কুল অব এক্সেলেন্স, সিলেট- এর শিক্ষকমন্ডলি, মুসলিম হ্যান্ডস বাংলাদেশ-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার শেখ আহমেদ ইশতিয়াক, প্রোগ্রাম এসোসিয়েট আকরাম হোসাইন ও আবদুল্লাহ খান জাকারিয়া এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক বক্তব্যের শুরুতে তিনি মুসলিম হ্যান্ডসের ভূয়সী প্রশংসা করে বলেন, ইংল্যান্ডে থাকা কালীন সময়ে তিনি মুসলিম হ্যান্ডসের সব ধরনের সেবা মূলক কার্যক্রম স্বচক্ষে দেখেছেন।

 তিনি আরও বলেন, মুসলিম হ্যান্ডস মানুষের কল্যাণে বিশ্বের বিভিন্ন দেশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উনার বক্তব্যে মুসলিম হ্যান্ডসের বিভিন্ন কার্যক্রমের স্বচ্ছতা, দায়বদ্ধতা, জবাবদিহিতা সুন্দর ভাবে ফোটে উঠেছে। তিনি আশ্বাস দেন যে মুসলিম হ্যান্ডস স্কুল অব এক্সেলেন্স, সিলেট-এর কোনো এতিম শিক্ষার্থী যদি উচ্চশিক্ষা নিতে বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করতে চায় তবে তিনি মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে সর্বোচ্চ সহযোগিতা করবেন। সবশেষে তিনি মুসলিম হ্যান্ডসের সাফল্য কামনা করেন এবং মুসলিম হ্যান্ডসের সাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। 

উল্লেখ্য, মুসলিম হ্যান্ডস বাংলাদেশের ধারাবাহিক এই উদ্দ্যোগটি রমজান মাসের বার্তাবাহক হিসেবে সমাজের দুরবস্থায় থাকা এতিম শিক্ষার্থী ও তাদের পরিবারের জীবনে সহায়তা ও আশার আলো পৌঁছে দেয়ার লক্ষ্যে পরিচালিত হয়।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা

কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা

কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা

গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ

জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত