বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত
advertisement
সিলেট বিভাগ

সিলেটে আওয়ামী লীগের ৩৬ নেতার আগাম জামিন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়েরকৃত বিস্ফোরক আইনের চারটি মামলার ৩৬ আসামি হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন। জামিনপ্রাপ্ত সকল আসামি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত।

 

রোববার হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান এবং বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ তাদেরকে আট সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে দায়রা জজ  সিলেটের কাছে আত্মসমর্পণের নির্দেশ দেন।


উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন পাওয়া জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে জকিগঞ্জে পরপর চারটি বিস্ফোরক আইনের মামলা রুজু হয়।


এ চারটি রাজনৈতিক মামলার ৩৬ জন আসামি হাইকোর্টে জামিন আবেদন করলে আদালত আট সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। জামিন শুনানিতে আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী শারমিন রুবায়ত ইসলাম।

 
জামিনপ্রাপ্তদের মধ্যে রয়েছেন জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, জকিগঞ্জ সদর ইউপির চেয়ারম্যান আফতাব আহমদ, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএজি বাবর, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, উপজেলা শ্রমিকলীগের সভাপতি সজল বর্মন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আল আমিন আব্দুল্লাহ সুমন, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল খালিক, আমিনুল ইসলাম চৌধুরী শিমুল, মুহিবুর রহমান, এটিএম ফয়সল, মোহাম্মদ আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সুলতান আহমদ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহরিয়ার আহমদ সাগর, ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর, যুবলীগ নেতা সাইদুল ইসলাম, সালেহ আহমদ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ আহমদ, এতিমখানার শিক্ষক মাসুকুর রহমান মারুফ, যুবলীগ নেতা শামিম আহমদসহ মোট ৩৬ আসামি।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা

কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা

কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা

গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ

জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত