বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুয়ালালামপুরে প্রবাসীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে চোরাকারবারিদের হামলায় ২ বিজিবি সদস্য আহত

সিলেটে অভিযান করতে গিয়ে চোরাকারবারিদের হামলায় বিজিবির দুই সদস্য আহত হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে জৈন্তাপুর উপজেলায় এ ঘটনা ঘটেছে। বিজিবি সদস্যরা ভারত থেকে অবৈধভাবে গরু আনতে বাধা দিলে সংঘবদ্ধ চোরাকারবারিরা হামলা চালায়। 

স্থানীয় সূত্র জানায়, জৈন্তাপুর উপজেলার ঘিলাতৈল, ফুলবাড়ী, তলাল, টিপরাখলা, করিমটিলা, কমলাবাড়ী, গোয়াবাড়ী ও বাইরাখেল সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা গরু প্রবেশ করানোর চেষ্টা করছিল চোরাকারবারিরা। বিজিবি সদস্যরা তাদের ওপর নজর রেখে সীমান্তে অবস্থান নিয়েছিলেন। বিষয়টি টের পেয়ে চোরাকারবারিরা বিজিবির ওপর হামলা চালায়। এতে বিজিবি সদস্য মো. হারুনুর রশিদ (৩৫) ও মো. জমশেদ হোসেন (২৯) গুরুতর আহত হন। চোরাকারবারিরা বিজিবির উপর ইট-পাটকেল নিক্ষেপ করে চোরাই গরুগুলো নিয়ে পালিয়ে যায়। আহত বিজিবি সদস্যদের উদ্ধার করে স্থানীয়দের সহযোগিতায় জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদেরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার, পিএসসি জানান, হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আহত বিজিবি সদস্যরা এখন সুস্থ আছেন। হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, হামলার বিষয়ে এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সম্পর্কিত আরো

কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা

কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা

গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ

জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুয়ালালামপুরে প্রবাসীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত