মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা নবীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীকে ঘিরে ধোঁয়াশা: প্রেমঘটিত পলায়ন নাকি অপহরণ? শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে প্রকৌশলীর কার্যালয়ে তালা মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩ সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল সিলেটে ৩ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের ৪৮ হাজার টাকা জরিমানা
advertisement
সিলেট বিভাগ

বিয়ানীবাজারে হারানো মোবাইল উদ্ধার করে প্রশংসায় থানা পুলিশ

বিয়ানীবাজার উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিচ্ছে থানা পুলিশ।

গত ৩ সপ্তাহে হারানো ৪টি মোবাইল ফোন উদ্ধার করে সংশ্লিষ্ট মালিকদের কাছে হস্তান্তর করা হয়। হারানো মোবাইলের প্রকৃত মালিকগণ তাদের ফোন ফিরে পেয়ে খুশি হয়েছেন। এতে করে প্রশংসায় ভাসছে থানা পুলিশ।
 
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ উজ্জামান বলেন, মোবাইল ফোন হারিয়ে গেলে থানায় এসে সাধারণ ডায়রী করেন ভূক্তভোগীরা। এরপর প্রযুক্তির সহায়তায় আমরা সেগুলো উদ্ধার করে দেই। তবে অনেক ক্ষেত্রে ফোন উদ্ধারে সময় লেগে যায়। তিনি বলেন, আইনশৃংখলা বাহিনীর কাছে এখন আধুনিক প্রযুক্তি রয়েছে। আমরা সেসব প্রযুক্তির ব্যবহার করছি। আমাদের উপর আস্থা রাখতে হবে।

সূত্র জানায়, বিয়ানীবাজার থানা পুলিশ অন্যান্য আইন-শৃঙ্খলা ডিউটির পাশাপাশি প্রান্তিক মানুষের হারানো মোবাইল উদ্ধার ও সাইবার ক্রাইম মনিটরিং করে থাকে। মোবাইল হারানো জিডি, বিকাশ প্রতারণা ও ফেসবুক সংক্রান্তে জিডি হয়। জিডির প্রেক্ষিতে সাইবার ক্রাইম মনিটরিং সেলের একটি চৌকস টিম মোবাইল উদ্ধার, বিকাশ প্রতারণা, ফেসবুক হ্যাকসহ অন্যান্য সাইবার অপরাধ সর্ম্পকে সর্বদা নজরদারি করে থাকে।

হারানো ফোনের গ্রাহকরা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পুলিশের প্রতি আস্থা বহুগুণে বেড়ে গেছে। আশাকরি আগামীতে পুলিশের প্রতি মানুষের বর্তমান বিরূপ ধারণা কমে যাবে।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা

নবীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীকে ঘিরে ধোঁয়াশা: প্রেমঘটিত পলায়ন নাকি অপহরণ?

শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে প্রকৌশলীর কার্যালয়ে তালা

মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা

প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল

সিলেটে ৩ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের ৪৮ হাজার টাকা জরিমানা