বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুয়ালালামপুরে প্রবাসীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত প্রজ্ঞাপন জারি - সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় সায়ান হত্যা

আসামীদের প্রাণনাশের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছেন ছেলেহারা মা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে মুজাহিদুল ইসলাম সায়ান (২২) আত্মহত্যার প্ররোচনাকারী আসামীরা জামিনে এসে মামলার বাদীকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। ফলে মামলার বাদি মিনারা বেগম (নিহত সায়ানের মা) প্রাণনাশের আশঙ্কায় পালিয়ে বেড়াচ্ছেন। 

১৪ মার্চ শুক্রবার রাত কুলাউড়া থানায় এ ব্যাপারে একটি লিখিত অভিযোগও করেছেন।

জানা য়ায়, ২০২৪ সালের ২৫ ডিসেম্বর দিনমজুর যুবক মুজাহিদুল ইসলাম সায়ান (২২)কে আল আমিন মিয়ার দোকানে মোবাইল চুরির মিথ্যা অপবাদে কর্মধা ইউনিয়নের পূর্ব ফটিগুলি গ্রামের বাবুল মিয়া, আবুল মিয়া ও বাদশাহ মিয়া নির্মম নির্যাতন করে। মিথ্যা অপবাদ সইতে না পেরে পরদিন ২৬ ডিসেম্বর নিজঘরে (তীরের সাথে ওড়না ও মাপলার দিয়ে) আত্মহত্যা করে। এঘটনায় সায়ানের মা মিনারা বেগম আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ৩১ ডিসেম্বর কুলাউড়া থানায় ৩ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

এদিকে গত ০৯ মার্চ আসামীরা আদালত থেকে জামিন নিয়ে আসে। এর দু’দিন পর ১১ মার্চ আসামীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মামলার বাদি নিহত সায়ানের মা মিনারা বেগমকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেয়। মামলা প্রত্যাহার না করলে তাকে প্রাণে হত্যা এবং বসত বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার হুমকি দিয়ে যায়।

মিনারা বেগম জানান, তার স্বামী নেই। সায়ান দিনমজুরি কাজ করে পরিবার চালাতো। সায়ানকে হারিয়ে এমনিতেই তিনি মানবেতর জীবন যাপন করছেন। সেইসাথে জীবনের নিরাপত্তাহীনতার আশঙ্কায় ছোট ছোট ছেলেমেয়ে নিয়ে নিজের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।

এব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: গোলাম আপছার জানান, হুমকির ঘটনা তদন্তক্রমে আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সম্পর্কিত আরো

কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা

গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ

জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুয়ালালামপুরে প্রবাসীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রজ্ঞাপন জারি সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর