বুধবার, ১৮ মার্চ ২০২৬
বুধবার, ১৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুয়ালালামপুরে প্রবাসীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত প্রজ্ঞাপন জারি - সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর জৈন্তাপুরে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার অপরাধীদের কঠোর শাস্তি দাবি - জীবননগরে বিএনপির হামলায় নিহতদের কবর জিয়ারতে জামায়াত নেতারা বৃষ্টি হতে পারে ঈদের দিনে ভেনেজুয়েলাকে ৫১তম অঙ্গরাজ্য বানানোর ইঙ্গিত ট্রাম্পের কে হচ্ছেন ইরানের জাতীয় নিরাপত্তাপ্রধান লারিজানির উত্তরসূরি
advertisement
সিলেট বিভাগ

ওসমানীনগরে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা

সিলেটের ওসমানীনগরে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষে  অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে জাতীয় পুষ্টিসেবা স্বাস্থ্য অধিদপ্তর,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মঈনুল আহসানের সভাপতিত্বে ও মেডিকেল টেকনোলজিস (ইপিআই) নিউটন ধরের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।

বিশেষ অতিথির  বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাদিউল ইসলাম, পরিবার পরিকল্পনা (ভারপ্রাপ্ত)  কর্মকর্তা ডা. ফাল্গুনী ভট্টাচার্য,থানা পুলিশের সাব-ইন্সপেক্টর মোফাজ্জল হোসেন, স্বাস্থ্য পরিদর্শক ও ইনচার্জ আলা হোসেন,উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল,ইমাম সমিতির প্রতিনিধি দারুস সুন্নাহ একাডেমির প্রিন্সিপাল হাফিজ মাওলানা আশরাফুল ইসলাম,আবাসিক মেডিকেল অফিসার ডা. সাবিকুন্নাহার।


এসময়  শিক্ষক মনুজ কুমার দাস,ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক জিতু আহমদসহ  বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় জাতীয় ভিটামিন 'এ' প্লাস নিয়ে প্রেজেন্টেশন করেন  মেডিকেল অফিসার আল আমিন সিদ্দিকী। 


এসময় জানানো হয় আগামী ১৫ মার্চ শনিবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পইন  উপলক্ষে  দিনব্যাপী উপজেলার ১৯২টি অস্থায়ী কেন্দ্রে ও ১টি স্থায়ী কেন্দ্রে টিকা প্রদান করা হবে।

এই সম্পর্কিত আরো

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুয়ালালামপুরে প্রবাসীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রজ্ঞাপন জারি সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জৈন্তাপুরে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

অপরাধীদের কঠোর শাস্তি দাবি জীবননগরে বিএনপির হামলায় নিহতদের কবর জিয়ারতে জামায়াত নেতারা

বৃষ্টি হতে পারে ঈদের দিনে

ভেনেজুয়েলাকে ৫১তম অঙ্গরাজ্য বানানোর ইঙ্গিত ট্রাম্পের

কে হচ্ছেন ইরানের জাতীয় নিরাপত্তাপ্রধান লারিজানির উত্তরসূরি