সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল ইসলাম এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচনে অংশ নিলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে: ইসি ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ১লক্ষ ৪০হাজার টাকা জরিমানা

মৌলভীবাজারের কুলাউড়ায় সরকার নির্ধারিত সীমানা অতিক্রম করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আব্দুস সামাদ নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারকে ১লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া পণ্যের গায়ে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি ও ফুটপাত দখল করে দোকান চালানোর অপরাধে রবিরবাজারে ১১দোকানিকে ৪০হাজার টাকা জরিমানা করা হয়। 

সোমবার (১০ মার্চ) দুপুরে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার ও রাজাপুর ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।

তিনি জানান, সরকার নির্ধারিত সীমানা অতিক্রম করে ওই ঠিকাদারি প্রতিষ্ঠান অবৈধভাবে বালু উত্তোলন করছিলো। এমন খবরে সোমবার দুপুরে অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠানের ম্যানেজারকে ১ লাখ টাকা জরিমানা এবং অপর এক অভিযানে রবিরবাজার এলাকায় পণ্যের গায়ের মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি ও ফুটপাত দখল করে দোকান চালানোর অপরাধে ১১ দোকানিকে ৪০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

তিনি আরো বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে এবং পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।

এই সম্পর্কিত আরো

বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি

চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল ইসলাম

এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচনে অংশ নিলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে: ইসি

ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর