সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গোয়াইনঘাটে ২৪ লাখ টাকার ফেনসিডিলসহ নারী আটক সিলেটে নতুন বাসায় ওঠার পরদিনই ঘর থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার সংকটের মেঘ কেটে রোদের দেখা: মাঠ কাঁপাতে প্রস্তুত কিংস বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি
advertisement
সিলেট বিভাগ

চৌহাট্টায় নারীর স্বর্ণ ছিনিয়ে নেয়া সেই ছিনতাইকারী গ্রেফতার

সিলেটে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। নগরীর চৌহাট্টা এলাকা থেকে এক নারীর কানের স্বর্ণের দুল ছিনিয়ে নিয়েছিল সে।

 

গ্রেফতারকৃত মো. জাকির হোসেন এয়ারপোর্ট থানার সাহেবের বাজারের বাজারতল এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে।

 

পুলিশ জানায়, গত ১৫ ফেব্রুয়ারি বিকেলে কোতোয়ালী থানাধীন শহীদ শামসুদ্দিন হাসপাতালের সামনে আমেনা বেগম নামের এক নারীকে সিএনজিতে যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা চাকুর ভয় দেখিয়ে নগদ ৮ হাজার টাকা ও স্বর্ণের কানের দুল যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

 

এ ব্যাপারে ভুক্তভোগী আমেনা বেগমের ছেলে পারভেজ আহমদ বাদি হয়ে মামলা দায়ের করেন।

 

পূর্বে গ্রেফতারকৃত আসামি দেলোয়ার খানের ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দির ভিত্তিতে কোতোয়ালী থানা পুলিশ আজ শনিবার ভোরে বাজারতল এলাকা থেকে জাকির হোসেনকে আটক করে।

 

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক জানান, গ্রেফতারকৃত আসামীর স্বীকারোক্তী মোতাবেক ও তার  দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইকৃত স্বর্ণের কানের দুল উদ্ধার করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

গোয়াইনঘাটে ২৪ লাখ টাকার ফেনসিডিলসহ নারী আটক

সিলেটে নতুন বাসায় ওঠার পরদিনই ঘর থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার

সংকটের মেঘ কেটে রোদের দেখা: মাঠ কাঁপাতে প্রস্তুত কিংস

বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি