বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ঢাকায় ১ হাজার শয্যার আন্তর্জাতিক হাসপাতাল, শুরু হয়েছে শেয়ার বুকিং মেলা বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলায় আহত ছাত্রদল নেতা বকুল, ছাত্রদলের বিক্ষোভ মিছিল হতাশায় ভুগছেন? কোরআনের এই ১০ আয়াত নিয়ে একটু ভাবুন ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন, শ্রীমঙ্গলে দুইজনের কারাদণ্ড রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় সিলেটে রেলের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে দুই আরএনবি সদস্য আটক চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে বাংলাদেশিসহ আটক ৩২৫ নারী ও বৃদ্ধ দম্পতিকে প্রাণনাশের হুমকি, চুনারুঘাটে গ্রেপ্তার ৩ সিলেটে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার
advertisement
সিলেট বিভাগ

কানাইঘাট সীমান্তে ভারতের অভ্যন্তরে বাংলাদেশীকে গু লি করে হত্যা

সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী মঙ্গলপুর আলুবাড়ি এলাকার ভারতের অভ্যন্তরে শাহেদ আহমদ (২৫) নামে এক বাংলাদেশী যুবকের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে।

 নিহতের লাশ ভারতের সীমান্তরক্ষী বিএসএফ এর সহায়তায় মেঘালয় রাজ্য পুলিশ তাদের হেফাজতে নিয়ে গেছে বলে নিহত শাহেদের স্বজনরা দাবী করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তবর্তী মঙ্গলপুর আলুবাড়ি গ্রামের মশাহিদ আলীর পুত্র শাহেদ আহমদ গত বৃহস্পতিবার রাত ৭টার দিকে কাজের উদ্দেশ্যে আরো বেশ কয়েকজনের সাথে অবৈধভাবে ভারতের মেঘালয় রাজ্যের লাইজুরি এলাকায় অনুপ্রবেশ করে। বৃহস্পতিবার রাত পর্যন্ত সে বাড়িতে ফিরে না আসলে শুক্রবার সকাল থেকে শাহেদ আহমদের পরিবারের লোকজন ও স্বজনরা তাকে খোঁজতে থাকেন। একপর্যায়ে তারা জানতে পারেন শাহেদ আহমদের বুকে গুলিবিদ্ধ লাশ ভারতের মেঘালয় রাজ্যের লাইজুরী বাঁশকোনা এলাকার ১৩১৯নং পিলারের অভ্যন্তরে পড়ে রয়েছে।

শাহেদ আহমদের লাশ উদ্ধারের জন্য সীমান্তবর্তী লোভাছড়া বিজিবি ক্যাম্পের স্মরণাপন্ন হলে আইনী জটিলতা থাকার কারনে তারা নিহতের লাশ উদ্ধার করতে পারেননি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার জানার পর তিনি বিজিবিকে এ ব্যাপারে পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন। তবে শাহেদ আহমদের লাশ ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়ায় সে দেশের পুলিশ লাশ তাদের হেফাজতে নিয়ে যায়।

স্থানীয়রা ধারনা করছেন, মাঝে মধ্যে ভারত থেকে অবৈধভাবে চিনি ও অন্যান্য পণ সামগ্রী বহনের জন্য সীমান্ত এলাকায় অনেকে ভারতে অনুপ্রবেশ করে থাকেন। বৃহস্পতিবার গভীর রাতে ভারতের লাইজুরি এলাকায় গুলির শব্দ শোনা গেছে। ধারনা করা হচ্ছে অবৈধ অনুপ্রবেশ করায় গভীর রাতে ভারতীয় বিএসএফ কিংবা অস্ত্রধারী খাসিয়াদের গুলিতে শাহেদ আহমদ নিহত হয়েছেন। তার বুকে গুলির আঘাত রয়েছে বলে নিহতের পরিবারের লোকজন জানিয়েছেন।

লোভাছড়া বিজিবি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি শাহেদ আহমদ নামে এক যুবকের লাশ ভারতের অভ্যন্তরে পড়ে থাকার সংবাদ পেয়েছেন। থানা পুলিশ শাহেদ আহমদের লাশ উদ্ধারে এগিয়ে আসলে বিজিবি এক্ষেত্রে বিএসএফ এর সাথে যোগাযোগ করে তার লাশ আনার ব্যবস্থা করতে পারে বলে জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার জানান, ভারতের অভ্যন্তরে শাহেদ আহমদের লাশ পড়ে থাকার সংবাদ পেয়ে লাশ উদ্ধারে ব্যবস্থা নেয়ার জন্য বিজিবিকে জানিয়েছেন। থানার ওসি আব্দুল আউয়াল জানান, শুনেছি শাহেদ আহমদ নামে এক যুবকের লাশ ভারতে পড়ে রয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে আমাদের কাছে আসলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে শাহেদ আহমদের লাশ ফিরিয়ে আনতে পুলিশ যে ধরনের ব্যবস্থা নেয়া প্রয়োজন সেটি আমরা করব।
নিহতের পরিবারের লোকজন ভারত থেকে শাহেদ আহমদের লাশ দ্রæত ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহŸান জানিয়েছেন।

এই সম্পর্কিত আরো

ঢাকায় ১ হাজার শয্যার আন্তর্জাতিক হাসপাতাল, শুরু হয়েছে শেয়ার বুকিং মেলা

বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলায় আহত ছাত্রদল নেতা বকুল, ছাত্রদলের বিক্ষোভ মিছিল

হতাশায় ভুগছেন? কোরআনের এই ১০ আয়াত নিয়ে একটু ভাবুন

ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন, শ্রীমঙ্গলে দুইজনের কারাদণ্ড

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

সিলেটে রেলের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে দুই আরএনবি সদস্য আটক

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে বাংলাদেশিসহ আটক ৩২৫

নারী ও বৃদ্ধ দম্পতিকে প্রাণনাশের হুমকি, চুনারুঘাটে গ্রেপ্তার ৩

সিলেটে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার