মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা নবীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীকে ঘিরে ধোঁয়াশা: প্রেমঘটিত পলায়ন নাকি অপহরণ? শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে প্রকৌশলীর কার্যালয়ে তালা মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩ সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল সিলেটে ৩ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের ৪৮ হাজার টাকা জরিমানা
advertisement
সিলেট বিভাগ

যাদুকাটা নদীর জায়গা দখল নিয়ে সংঘর্ষে ১০ জন আহত

সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদীর জায়গা দখল নিয়ে দু পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

সোমবার সকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের বাঁশ বাগানের পূর্ব পাশে যাদুকাটা নদীতে ঘটনাটি ঘটে।

স্থানীয় এলাকাবাসী জানায়,বাদাঘাট ইউনিয়ন পরিষদের সদস্য ও ঘাগটিয়া গ্রামের বাসিন্দা রানু মিয়ার নেতৃত্বে দীর্ঘদিন ধরে যাদুকাটা নদীতে ঘেঁষে বাশঁ বাগান এর পূর্ব পাশে ও এর  আশপাশ এবং পাকা রাস্তার মাথা এলাকার পাড় কেটে কোটি কোটি টাকার বালু উত্তোলন করে বিক্রি করেছে৷ এই জায়গা নিয়ে একাধিক বার সংঘর্ষের ঘটনা ঘটেছে ও মামলাও হয়। আজ বাশঁ বাগান এর পূর্ব পাশের জায়গা থেকে সেইভ মেশিন চালিয়ে বালু উত্তোলন করছিল রানু মেম্বারের নেতৃত্ব। এসময় একেই ইউনিয়নের গড়কাটি গ্রামের আশরাফ তালুকদার ও তার ছেলে জুবায়ের তালুকদার সহ সঙ্গবদ্ধরা জায়গার মালিকানা দাবী করে বাধা দেয়া। এসময় দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে দু'পক্ষই সংঘর্ষে লিপ্ত হয়। 

স্থানীয় এলাকাবাসী কাছ থেকে ও খোঁজ নিয়ে আরও জানা গেছে,ঘাগটিয়া গ্রামের সরকারি পুকুর পাড় এলাকায় শেইভ মেশিন দিয়ে বালু উত্তোলন করছে ঘাগটিয়া গ্রামে ইউপি সদস্য রানু মেম্বার,মুসা আলাম,কামাল হোসেন, সাইফুল,সুবেল মিয়াসহ ১০-১৫জনের একটি চক্র। এই কারনে ঘাগটিয়া গ্রামের বিলিন হওয়ার পথে রয়েছে। অনেকেই বসত বাড়ি ছেড়ে অনত্র চলেও গেছে। এই পাড় কাটা কোন ভাবেই বন্ধ হচ্ছে না। এ কারনে সচেতন মহলে চরম ক্ষোভ বিরাজ করছে। 

এই বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে অবস্থান করছে। এই বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। 

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা

নবীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীকে ঘিরে ধোঁয়াশা: প্রেমঘটিত পলায়ন নাকি অপহরণ?

শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে প্রকৌশলীর কার্যালয়ে তালা

মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা

প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল

সিলেটে ৩ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের ৪৮ হাজার টাকা জরিমানা