শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
পদত্যাগপত্রে যা লিখেছেন সাহাবুদ্দিন বিয়ানীবাজারে ঐতিহ্যবাহী বাসুদেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হাজী জছির আলী বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠিত, নেতৃত্বে শামীম ও মাহবুব মো. সাহাবুদ্দিনকে নিয়ে হাফিজ উদ্দিন - তিনি মাফিয়া আমলে নির্বাচিত হলেও জনগণের সরকারের প্রতি তাঁর সমর্থন ছিল রোটারি ক্লাব অব সিলেট প্যারাডাইসের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ থানায় নতুন ওসি উসমান গনীর দায়িত্ব গ্রহণ আজ ছাতকে জনকল্যাণ সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সবুজে ঘেরা বাংলাদেশ বিনির্মাণে সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সীমান্ত এলাকায় যৌথ অভিযানে সোয়া ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ মৌলভীবাজারে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
advertisement
সিলেট বিভাগ

ডাকাত ঢুকার অপপ্রচার চালিয়ে ওসমানীনগরে প্রবাসীর বাড়িতে হামলা

ওসমানীনগরে গ্রামে ডাকাত ঢুকেছে বলে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে প্রতিপক্ষ প্রবাসীর বাড়িতে হামলার খবর পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার সাদীপুর ইউনিয়নের উত্তর কালনীরচর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হকের বাড়িতে এই ঘটনাটি ঘটেছে। এসময় ৪জন পুলিশ সদস্য মারধরের শিকার হয়ে আহত হন। 


জানা যায়, উপজেলার সাদীপুর ইউনিয়নের কালনীরচর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম রাত ১১টার দিকে মাইকে ঘোষণা দেন গ্রামে ডাকাত ঢুকেছে। বিষয়টি জানাজানি হলে গ্রামের বাসিন্দা রুহেল মিয়া পুলিশের জরুরি সেবা নম্বার ৯৯৯ এ কল দিয়ে জানালে পুলিশের এসআই মুজিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টীম বিষয়টি জানার জন্য কালনীরচর গ্রামের প্রবাসী আব্দুল হকের বাড়িতে যান। এরপর রাত ১টার দিকে পুলিশ সদস্যরা আব্দুল হকের বাড়ি থেকে বের হয়ে রাস্তায় আসলে জুনাইদ বাহিনীর নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের উপর এলোপাতারি হামলা করে। এতে এসআই মুজিবুর রহমান সহ আরো ৩ জন পুলিশ সদস্য আহত হন। 

খবর পেয়ে ওসমানীনগর থানার আরো একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় প্রবাসী পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের প্রস্তুতি চলছে। কালনীরচর গ্রামের প্রবাসী আব্দুল হক ও জুনাইদ গংদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে।


গ্রামের বাসিন্দা রুহেল মিয়া বলেন, রাতে জুনাইদ গংদের নেতৃত্বে প্রবাসী আব্দুল হকের বাড়িতে হামলা করা হয়। আমি বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে আসার পর তারা হামলার শিকার হন।

 
জুনাইদ আহমদের ব্যক্তিগত মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

ওসমানীনগর থানার এসআই মুজিবুর রহমান বলেন, কালনীরচরে ডাকাত এসেছে বলে মসজিদের মাইকে ইমাম ঘোষণা দেন। আমরা বিষয়টি জানার জন্য গ্রামের  লন্ডনি আব্দুল হক সাহেবের বাড়ি যাই। তখন আব্দুল হকের বাড়ি থেকে বের হয়ে রাস্তায় আসামাত্রই একদল লোক আমাদের উপর এলাপাতারি হামলা করে মারধর করে।


ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, পুলিশ সদস্য হামলা হয়েছে। মামলার বিষয়টি পরে জানানো হবে।

এই সম্পর্কিত আরো

পদত্যাগপত্রে যা লিখেছেন সাহাবুদ্দিন

বিয়ানীবাজারে ঐতিহ্যবাহী বাসুদেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

হাজী জছির আলী বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠিত, নেতৃত্বে শামীম ও মাহবুব

মো. সাহাবুদ্দিনকে নিয়ে হাফিজ উদ্দিন তিনি মাফিয়া আমলে নির্বাচিত হলেও জনগণের সরকারের প্রতি তাঁর সমর্থন ছিল

রোটারি ক্লাব অব সিলেট প্যারাডাইসের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ থানায় নতুন ওসি উসমান গনীর দায়িত্ব গ্রহণ আজ

ছাতকে জনকল্যাণ সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সবুজে ঘেরা বাংলাদেশ বিনির্মাণে সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সীমান্ত এলাকায় যৌথ অভিযানে সোয়া ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

মৌলভীবাজারে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার